Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কুড়িগ্রামে রাতের শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতির শঙ্কা, কাঁচা ধান কাটছেন কৃষক
    বাংলাদেশ

    কুড়িগ্রামে রাতের শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতির শঙ্কা, কাঁচা ধান কাটছেন কৃষক

    নিউজ ডেস্কনভেম্বর 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মাঠজুড়ে আমন ধান এখন সোনালি হওয়ার অপেক্ষায়। কোথাও ধানে পাক ধরেছে, কোথাও সবে শিষ বেরিয়েছে। ঠিক এমন সময়ে হঠাৎ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি কৃষকদের স্বপ্নে দুশ্চিন্তার ছায়া ফেলেছে। কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় রাতের এই শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কোথাও কোথাও ফসল নষ্ট হয়ে পচে যাওয়ার ভয়ে কাঁচা ধান কেটে ঘরে তুলতে বাধ্য হচ্ছেন কৃষকেরা।

    গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে কুড়িগ্রাম সদর ও রাজারহাটসহ জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করেই বৃষ্টি ও শিলাপাত শুরু হয়। শিলাবৃষ্টি স্থায়ী হয় দুই থেকে তিন মিনিট। এই অপ্রত্যাশিত বৃষ্টিতে সবচেয়ে বেশি উদ্বেগে পড়েছেন মাঠের আমন ধানের চাষিরা।

    কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক নুরুল ইসলাম বলেন, রাতে হঠাৎ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। মাঠে এখন উঠতি আমন ধান। শিলার আঘাতে কতটা ক্ষতি হয়েছে, তা নিয়ে তিনি চিন্তায় আছেন।

    একই এলাকার কৃষক সামছুল হকের কয়েক বিঘা জমির ধানও পাকতে শুরু করেছে। তিনি বলেন, ধান পাকার ঠিক এই সময়ে শিলাবৃষ্টি হওয়ায় ব্যাপক ক্ষতি হতে পারে। অনেক টাকা খরচ করে তিনি আবাদ করেছেন। এমন দুর্যোগের মুখে পড়লে কীভাবে বাঁচবেন, সেই প্রশ্ন তুলেছেন তিনি।

    শিলাবৃষ্টির প্রভাব পড়েছে কাঠালবাড়ী এলাকার তালুক কালোয়া গ্রামেও। সেখানকার কৃষক রবিউল ইসলামের ১৫ শতাংশ জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসল পচে যাওয়ার আশঙ্কায় নিরুপায় হয়ে তিনি কাঁচা ধান কেটে নিচ্ছেন।

    কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কুড়িগ্রাম জেলায় ১ লাখ ২১ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। তবে রাতের শিলাবৃষ্টিতে কতটুকু জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে মাঠপর্যায় থেকে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে কুড়িগ্রাম কৃষি বিভাগের উপপরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবিরের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

    রাজারহাট আবহাওয়া অফিসের কর্মকর্তা সুবল চন্দ্র গত রাতে শিলাবৃষ্টির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি সপ্তাহে আকাশ পরিষ্কার থাকতে পারে। তবে আগামী সপ্তাহে লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস রয়েছে।

    ধান পাকার এই সংবেদনশীল সময়ে আগামী সপ্তাহের সম্ভাব্য বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস কৃষকদের উদ্বেগ আরও বাড়িয়েছে। মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র কী দাঁড়ায় এবং কৃষি বিভাগ কী ধরনের সহায়তা দেয়, এখন সেদিকেই তাকিয়ে আছেন স্থানীয় চাষিরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    পাঁচ ধাপে ৪ হাজার ২৯০ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ

    নভেম্বর 19, 2026
    বাংলাদেশ

    ঋণের ফাঁদে নিঃস্ব রাজশাহীর ১০ পরিবার, রাতের আঁধারে বাড়ি ছেড়ে আত্মগোপনে সপরিবারে

    নভেম্বর 19, 2026
    স্বাস্থ্য

    ১৮ কোটি টাকায় গড়া ৫০ শয্যার ডায়াবেটিস হাসপাতাল যন্ত্রপাতির অভাবে চালু হয়নি ১ বছরেও

    নভেম্বর 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.