Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মন্ত্রিসভার নথি পাঠাতে দেরি, সচিবদের সতর্ক করলেন মন্ত্রিপরিষদ সচিব
    বাংলাদেশ

    মন্ত্রিসভার নথি পাঠাতে দেরি, সচিবদের সতর্ক করলেন মন্ত্রিপরিষদ সচিব

    নিউজ ডেস্কনভেম্বর 13, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link
    মন্ত্রিসভার বৈঠকের জন্য নির্ধারিত সময়ে সারসংক্ষেপ না পাঠানোয় সচিবদের সতর্ক করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এতে মন্ত্রীরা প্রস্তাব পর্যালোচনার পর্যাপ্ত সময় পাচ্ছেন না বলে ক্ষোভ প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রশাসনিক কাজে শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করতে সচিবদের একগুচ্ছ নির্দেশনাও দিয়েছেন তিনি।

    বৃহস্পতিবার জরুরি সভা ডেকে এসব নির্দেশনা দেন মন্ত্রিপরিষদ সচিব। নির্দেশনা অনুযায়ী, এখন থেকে মন্ত্রিসভার বৈঠকের অন্তত দুই দিন আগে সংশ্লিষ্ট সারসংক্ষেপ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে হবে। পাশাপাশি সারসংক্ষেপের তথ্যের পূর্ণতা, যৌক্তিকতা ও কাঠামোগত শুদ্ধতা নিশ্চিত করতে হবে। ত্রুটিপূর্ণ সারসংক্ষেপ মন্ত্রিসভার বৈঠকে আলোচনার জন্য উপস্থাপন করা হবে না বলেও জানানো হয়েছে।

    তবে বিদ্যমান বিধি অনুযায়ী, মন্ত্রিসভার বৈঠকের অন্তত চার কার্যদিবস আগে সারসংক্ষেপ পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে। ফলে নতুন নির্দেশনায় দুই দিনের কথা বলা হলেও বিধিতে নির্ধারিত চার কার্যদিবসের সময়সীমা বহাল রয়েছে কি না, সে বিষয়ে স্পষ্টতা প্রয়োজন।

    বৈঠক সূত্র জানায়, সারসংক্ষেপ তৈরি ও পাঠানোর পাশাপাশি আইন ও নীতির খসড়া প্রণয়ন, আন্তমন্ত্রণালয় সমন্বয়, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং মন্ত্রিসভার সিদ্ধান্ত কার্যকরের অগ্রগতি নিয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠক শুরুর অন্তত ৩০ মিনিট আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সভাস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছে।

    বৃহস্পতিবার দুপুর আড়াইটায় শুরু হওয়া সভা চলে বিকেল ৪টা পর্যন্ত। সভায় সচিবদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান মন্ত্রিপরিষদ সচিব।

    বৈঠক শেষে নাম প্রকাশ না করার শর্তে তিনজন সচিব সমকালকে বলেন, রুলস অব বিজনেস, ১৯৯৬ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪ অনুসরণ করে সারসংক্ষেপ তৈরির নির্দেশ দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। আইন ও নীতির খসড়া উপস্থাপনের সময় সংশ্লিষ্ট অংশীজনের মতামত, আন্তমন্ত্রণালয় সভার কার্যবিবরণী এবং জনমত গ্রহণের তথ্য যুক্ত করতে হবে। যথাযথ তথ্য ও যুক্তি ছাড়া কোনো প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করা যাবে না বলেও জানানো হয়েছে।

    জরুরি সভার নোটিশ এক ঘণ্টা আগে

    মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সচিবদের জরুরি সভার বিষয়ে মাত্র এক ঘণ্টা আগে জানানো হয়েছিল। সভার আগে কোনো আলোচ্যসূচিও দেওয়া হয়নি। স্লাইডে শুধু উল্লেখ ছিল, মন্ত্রিপরিষদ সচিব সভায় সভাপতিত্ব করবেন।

    সভায় ৬১ জন সচিবকে আমন্ত্রণ জানানো হলেও স্বল্প সময়ের নোটিশের কারণে অনেকে উপস্থিত থাকতে পারেননি। কয়েকটি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবেরা তাঁদের প্রতিনিধিত্ব করেন।

    সাধারণত বছরে এক থেকে দুটি সচিব সভা অনুষ্ঠিত হয়। এসব সভার নোটিশ কমপক্ষে এক সপ্তাহ আগে দেওয়া হয়। বিশেষ ক্ষেত্রে প্রধানমন্ত্রীও সভায় উপস্থিত থাকেন। বর্তমান সরকারের আমলে গত ১৫ সেপ্টেম্বর প্রথম সচিব সভা অনুষ্ঠিত হয়েছিল। এর পর বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে এ সভা ডাকা হয়।

    বিধিতে যা বলা আছে

    রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ১৬ নম্বর বিধিতে মন্ত্রিসভার বৈঠকে সারসংক্ষেপ আকারে উপস্থাপনযোগ্য বিষয় নির্ধারণ করা হয়েছে। ১৯ নম্বর বিধি অনুযায়ী, সারসংক্ষেপে প্রয়োজনীয় তথ্যের পর্যাপ্ততা, পূর্ণাঙ্গতা ও কাঠামোগত শুদ্ধতা নিশ্চিত করতে হবে। যথাযথভাবে প্রস্তুত না হলে ওই সারসংক্ষেপ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করা যাবে না।

    আইন প্রণয়ন ও জারির ক্ষেত্রে সচিবালয় নির্দেশমালা, ২০২৪-এর ২২৮ থেকে ২৩৮ নম্বর নির্দেশনা অনুসরণের কথা বলা হয়েছে। নীতিগত অনুমোদনের প্রস্তাবের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের নির্ধারিত ‘নীতি বিশ্লেষণ সারণি’ ব্যবহার করতে হবে।

    এ ছাড়া রুলস অব বিজনেসের ২৩(৩) বিধি অনুযায়ী, মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। ২৩(৪) বিধি অনুযায়ী, এ বিষয়ে নিয়মিত মন্ত্রিপরিষদ বিভাগকে জানাতে হবে। ২৪(৩) বিধিতে মন্ত্রিসভার সিদ্ধান্তের উদ্ধৃতি নিরাপদে সংরক্ষণের নির্দেশনা রয়েছে। এ বিষয়ে প্রত্যয়নপত্র প্রতিবছর জানুয়ারি ও জুলাই মাসে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে হয়।

    সাবেক আমলাদের চোখে পেশাদারিত্বের ঘাটতি

    সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সমকালকে বলেন, মন্ত্রিসভার বৈঠকের সারসংক্ষেপ অবশ্যই আগে পাঠাতে হবে। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ প্রস্তাব পরীক্ষা করে কোনো ত্রুটি থাকলে সংশোধনের ব্যবস্থা করবে। সারসংক্ষেপ হতে হবে ত্রুটিমুক্ত ও পূর্ণাঙ্গ তথ্যসমৃদ্ধ। মন্ত্রীরা যাতে প্রস্তাবগুলো পড়ার যথেষ্ট সময় পান, সেটিও নিশ্চিত করা জরুরি।

    তিনি বলেন, মন্ত্রিপরিষদ সচিবের নির্দেশনা যথাযথ। তাঁদের সময়ে বৃহস্পতিবার নোটিশের সঙ্গে সারসংক্ষেপ দেওয়া হতো। এরপর সোমবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হতো।

    সাবেক সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার বলেন, আগে সরকারি কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব ও পেশাদারিত্বের বিষয়ে প্রবল আত্মমর্যাদাবোধ ছিল। গুরুত্বপূর্ণ নথি সময়মতো পাঠানোর ক্ষেত্রেও তাঁরা সচেতন ছিলেন। তাঁদের সঙ্গে কাজ করা বিসিএস কর্মকর্তারাও সেই পেশাদারিত্বের চর্চা বজায় রেখেছিলেন।

    তাঁর মতে, এখন অনেক কর্মকর্তার মধ্যে পেশাদারিত্বের উৎকর্ষ অর্জনের চেয়ে যেকোনোভাবে পদ-পদবি পাওয়ার প্রবণতা বেশি। এ কারণে সময়মতো কাজ হচ্ছে না, সারসংক্ষেপও পাঠানো হচ্ছে না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    পাঁচ ধাপে ৪ হাজার ২৯০ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ

    নভেম্বর 19, 2026
    বাংলাদেশ

    ঋণের ফাঁদে নিঃস্ব রাজশাহীর ১০ পরিবার, রাতের আঁধারে বাড়ি ছেড়ে আত্মগোপনে সপরিবারে

    নভেম্বর 19, 2026
    স্বাস্থ্য

    ১৮ কোটি টাকায় গড়া ৫০ শয্যার ডায়াবেটিস হাসপাতাল যন্ত্রপাতির অভাবে চালু হয়নি ১ বছরেও

    নভেম্বর 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.