Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বুলেট ট্রেন নয়, ঢাকা-চট্টগ্রামে আসছে ১৪০ কিমি গতির বৈদ্যুতিক ট্রেন
    বাংলাদেশ

    বুলেট ট্রেন নয়, ঢাকা-চট্টগ্রামে আসছে ১৪০ কিমি গতির বৈদ্যুতিক ট্রেন

    নিউজ ডেস্কনভেম্বর 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের রেল যোগাযোগ আধুনিকীকরণে বুলেট ট্রেনের বদলে বৈদ্যুতিক ট্রেনকেই অগ্রাধিকার দিচ্ছে সরকার। প্রথম ধাপে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে। এরপর এই বৈদ্যুতিক নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। রেলওয়ে সূত্র জানিয়েছে, ঘণ্টায় প্রায় ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেনের পরিবর্তে সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেন চালুর ওপরই এখন জোর দেওয়া হচ্ছে।

    বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা সেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম আধুনিক বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন করিডোর হিসেবে বেছে নেওয়া হয়েছে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথ।

    পাইলট প্রকল্পটি ইতিমধ্যে একনেকের অনুমোদন পেয়েছে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা। এর সিংহভাগ অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক। আমদানি করা সরঞ্জামের সঙ্গে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ ব্যয়, শুল্ক ও ভ্যাট বহন করবে সরকার।

    পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে দরপত্র প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে। ২০২৮ সালের মাঝামাঝি থেকে বড় ধরনের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে।

    প্রকল্পের আওতায় রেলপথটিতে চলাচলের জন্য ১৬ সেট আধুনিক ইলেকট্রিক মাল্টিপল ইউনিট বা ইএমইউ ট্রেন আমদানি করা হবে। এসব ট্রেনের দুই প্রান্তেই চালকের কক্ষ থাকবে। ফলে গন্তব্যে পৌঁছে ট্রেনের মুখ ঘোরানোর আলাদা প্রয়োজন পড়বে না। এতে নিয়মিত বিরতিতে দ্রুত ট্রেন চালানো সহজ হবে।

    রেলওয়ের কর্মকর্তারা মনে করছেন, ঢাকা-চট্টগ্রাম দেশের সবচেয়ে ব্যস্ত রেল করিডোর। এই পথে বৈদ্যুতিক ট্রেন চালু হলে যাত্রীসেবার মান বাড়বে, পণ্য পরিবহনে গতি আসবে এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে। রফিকুল ইসলাম বলেন, এই রেলপথ রাজধানীকে প্রধান সমুদ্রবন্দর ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোর সঙ্গে যুক্ত করেছে। বৈদ্যুতিক লোকোমোটিভ চালু করা গেলে কনটেইনার ও ভারী পণ্য পরিবহনে উল্লেখযোগ্য উন্নতি হবে। একই সঙ্গে যাতায়াতের সময় ও পরিচালন ব্যয়ও কমবে।

    পণ্য পরিবহনের চিত্র তুলে ধরে তিনি জানান, বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকায় রেলপথে বছরে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টিইইউ কনটেইনার পরিবহন করা হয়। এটি মোট কনটেইনার পরিবহনের প্রায় তিন শতাংশ। ধীরাশ্রম ইনল্যান্ড কনটেইনার ডিপো প্রকল্পের লক্ষ্য রেলপথে বছরে কনটেইনার পরিবহন ৪ লাখ ৫০ হাজার টিইইউতে নিয়ে যাওয়া। বৈদ্যুতিক ট্রেনের পাশাপাশি আধুনিক পণ্য ব্যবস্থাপনা সুবিধা গড়ে উঠলে রেলওয়ের বাণিজ্যিক সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে মত তাঁর।

    বৈদ্যুতিক ট্রেন চালুর উপযোগী পরিবেশ তৈরিতে রেলওয়ে ইতিমধ্যে কয়েকটি উন্নয়ন উদ্যোগ নিয়েছে। ঢাকা-টঙ্গী রেলপথে তৃতীয় ও চতুর্থ লাইন নির্মাণের কাজ চলছে। টঙ্গী-জয়দেবপুর অংশে ডাবল লাইন নির্মাণের কাজ শেষ হয়েছে। জয়দেবপুরে আধুনিক ইএমইউ ডিপো ও ওয়ার্কশপ স্থাপনের জন্য অতিরিক্ত জমি অধিগ্রহণ করা হচ্ছে। এসব অবকাঠামো ট্রেনের রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় সহায়তা করবে।

    এ ছাড়া টঙ্গী-আখাউড়া এবং লাকসাম-চট্টগ্রাম রেলপথের বিদ্যমান মিটারগেজ লাইনকে ডুয়ালগেজ ডাবল লাইনে রূপান্তর করা হচ্ছে। ভবিষ্যতে রেলপথ বিদ্যুতায়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামো শক্তিশালী করতেই এই উদ্যোগ।

    বুলেট ট্রেনের বদলে বৈদ্যুতিক ট্রেনকে কেন বেছে নেওয়া হলো, তারও ব্যাখ্যা দিয়েছেন রেলওয়ের এই কর্মকর্তা। তাঁর হিসাবে, বুলেট ট্রেন চালু করতে আনুমানিক ১ লাখ ৫০ হাজার কোটি থেকে ২ লাখ ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ লাগতে পারে। তা ছাড়া জমি অধিগ্রহণ এবং ঘনবসতিপূর্ণ কৃষিপ্রধান এলাকায় এমন রেলপথ নির্মাণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অবকাঠামোর ব্যয় ও জমির প্রয়োজনীয়তা বিবেচনায় বৈদ্যুতিক ট্রেনকেই তুলনামূলক বাস্তবসম্মত পথ হিসেবে দেখা হচ্ছে।

    পরিবেশগত দিক থেকেও এই উদ্যোগের সুফল প্রত্যাশা করা হচ্ছে। বৈদ্যুতিক ট্রেন চালু হলে কার্বন নিঃসরণ ও বায়ুদূষণ কমবে। বাংলাদেশ রেলওয়ে নতুন প্রকল্পগুলোর পরিবেশগত সুফল ও কার্বন নিঃসরণ কমানোর সম্ভাবনা মূল্যায়ন করছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রক্রিয়ায় এসব প্রকল্প থেকে কার্বন ক্রেডিট অর্জনের সুযোগও রয়েছে।

    নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর পাইলট প্রকল্পকে দেশের বৃহত্তর বৈদ্যুতিক রেল নেটওয়ার্কের ভিত্তি হিসেবে দেখা হচ্ছে। পরবর্তী বড় সম্প্রসারণের গন্তব্য হিসেবে চিহ্নিত করা হয়েছে চট্টগ্রামকে। সেই সংযোগ বাস্তব হলে যাত্রী ও পণ্য পরিবহনে বড় পরিবর্তন আসতে পারে। এতে যোগাযোগ দ্রুততর হবে, রেলওয়ের কার্যক্রমে দক্ষতা বাড়বে এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে উঠবে।

    তবে চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের নির্দিষ্ট সময়সীমা বা আলাদা ব্যয়ের হিসাব এখনো জানানো হয়নি। আপাতত নজর পাইলট প্রকল্পের দরপত্র ও নির্মাণকাজের অগ্রগতির দিকে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    পাঁচ ধাপে ৪ হাজার ২৯০ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ

    নভেম্বর 19, 2026
    বাংলাদেশ

    ঋণের ফাঁদে নিঃস্ব রাজশাহীর ১০ পরিবার, রাতের আঁধারে বাড়ি ছেড়ে আত্মগোপনে সপরিবারে

    নভেম্বর 19, 2026
    স্বাস্থ্য

    ১৮ কোটি টাকায় গড়া ৫০ শয্যার ডায়াবেটিস হাসপাতাল যন্ত্রপাতির অভাবে চালু হয়নি ১ বছরেও

    নভেম্বর 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.