Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ৯ হাজার মেগাওয়াটে নেমে এল বিদ্যুৎ উৎপাদন, বসে থেকেও ভাড়া গুনছে বিপিডিবি
    বাংলাদেশ

    ৯ হাজার মেগাওয়াটে নেমে এল বিদ্যুৎ উৎপাদন, বসে থেকেও ভাড়া গুনছে বিপিডিবি

    নিউজ ডেস্কনভেম্বর 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গরমের মৌসুম শেষ হতেই দেশে বিদ্যুতের চাহিদা দ্রুত কমছে। শীত পুরোপুরি শুরু হওয়ার আগেই ভোরের দিকে কোনো কোনো ঘণ্টায় জাতীয় গ্রিডে সরবরাহ নেমে এসেছে ৯ হাজার মেগাওয়াটের ঘরে। এক মাস আগেও রাতের শেষভাগে এই চাহিদা ছিল প্রায় ১৪ হাজার মেগাওয়াট। চাহিদা কমায় ব্যয়বহুল জ্বালানি তেলভিত্তিক কেন্দ্রের উৎপাদন কমাতে হয়েছে। তবে কেন্দ্র বসিয়ে রাখলেও ভাড়ার চাপ কমছে না বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের।

    সংস্থাটির তথ্য বিশ্লেষণে দেখা যায়, গতকাল রোববার সকাল ছয়টায় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ছিল নয় হাজার ৭০০ মেগাওয়াট। বিকেল পাঁচটায় তা বেড়ে হয় ১২ হাজার ২০০ মেগাওয়াট। এর আগের দিন শনিবার ভোর পাঁচটায় সরবরাহ ছিল নয় হাজার ৬৪ মেগাওয়াট, আর বিকেল পাঁচটায় ১১ হাজার ৪৪৮ মেগাওয়াট। গতকাল দিনের বেলায় সর্বোচ্চ উৎপাদন ছিল ১১ হাজার ৭৭ মেগাওয়াট। সন্ধ্যায় তা বেড়ে সর্বোচ্চ হয় ১৩ হাজার ৫৬৪ মেগাওয়াট।

    কেন্দ্রগুলোয় উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পৌঁছে দেয় পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। সংস্থাটির হিসাবে, শনিবার মধ্যরাত একটা থেকে গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত ১৭ ঘণ্টায় গড় সরবরাহ ছিল ১১ হাজার মেগাওয়াটের কিছু বেশি। এক মাস আগে একই সময়ে এই গড় ছিল ১৫ হাজার থেকে সাড়ে ১৫ হাজার মেগাওয়াট। অর্থাৎ এক মাসের ব্যবধানে দৈনিক গড় সরবরাহ প্রায় চার হাজার মেগাওয়াট কমেছে।

    বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, শীতের প্রভাবে চাহিদা ইতিমধ্যে দুই থেকে তিন হাজার মেগাওয়াট কমেছে। সামনে এই প্রবণতা আরও বাড়বে। সাধারণত শীতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ও বৈদ্যুতিক পাখার ব্যবহার কমে যায়। ফলে চাহিদার যে বড় অংশ কুলিং লোড নামে পরিচিত, তা কমে আসে।

    বোর্ডের সদস্য (উৎপাদন) মো. জহরুল ইসলাম বলেন, গ্রামাঞ্চলে শীত শুরু হওয়ায় বিদ্যুৎ ব্যবহার কমেছে। বিশেষ করে ফ্যানের ব্যবহার কমার প্রভাব পড়েছে। রাজধানীতেও শীতের মৌসুম পুরোপুরি শুরু হওয়ার আগেই অনেকে এসি ও ফ্যান কম চালাচ্ছেন। এটিও চাহিদা কমার একটি বড় কারণ। বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিমও একই মত দিয়েছেন। তাঁর ভাষ্য, ঢাকার বাইরে শীত শুরু হওয়ায় সারা দেশে ফ্যানের ব্যবহার কমেছে। এর বাইরে অন্য কোনো কারণ নেই।

    তবে খাতসংশ্লিষ্ট কেউ কেউ মনে করছেন, শিল্প খাতের উৎপাদন কমার প্রভাবও থাকতে পারে। তাঁদের মতে, রাজধানীসহ বিভিন্ন এলাকায় পোশাক কারখানা বন্ধ থাকায় শিল্প খাতে বিদ্যুতের ব্যবহার কমেছে। গ্যাস সংকটের সময় অনেক শিল্পপ্রতিষ্ঠান বিকল্প হিসেবে গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করে। সম্প্রতি পোশাকশ্রমিকদের অসন্তোষে বেশ কিছু কারখানা বন্ধ থাকায় চাহিদায় এর ছাপ পড়তে পারে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা অবশ্য বলছেন, কারখানা বন্ধ থাকায় চাহিদায় বড় কোনো পরিবর্তনের কথা নয়। তাঁদের মতে, শীতের আগমন এবং ফ্যান ও এসির ব্যবহার কমাই মূল কারণ।

    চাহিদা কমলে সাধারণত সবার আগে উৎপাদন কমানো হয় জ্বালানি তেলভিত্তিক ব্যয়বহুল কেন্দ্রগুলোয়। এবারও তা-ই হয়েছে। বর্তমানে দিনের বেলায় এসব কেন্দ্রের এক থেকে দেড় হাজার মেগাওয়াট পর্যন্ত সক্ষমতা ব্যবহার হচ্ছে। মধ্যরাতে ও রাতের শেষভাগে এগুলো একেবারেই চালানো হচ্ছে না।

    তবে এসব কেন্দ্র পুরোপুরি বন্ধ রাখার সুযোগ নেই। কারণ শীত মৌসুমে কয়লাভিত্তিক কেন্দ্রগুলোর রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়। চেয়ারম্যান জানান, ইতিমধ্যে তিনটি বড় কেন্দ্রের তিনটি ইউনিট রক্ষণাবেক্ষণে রয়েছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে ধাপে ধাপে অন্য কয়লাভিত্তিক কেন্দ্রও রক্ষণাবেক্ষণে যাবে। বড় সক্ষমতার কিছু ইউনিট গ্রিড থেকে সরাতে হলে চাহিদা ও সরবরাহের ভারসাম্য রাখতে জ্বালানি তেলভিত্তিক কেন্দ্র চালু রাখতেই হবে।

    গতকাল বিকেল পাঁচটার হিসাবে দেখা যায়, ১২ হাজার ২০০ মেগাওয়াট সরবরাহের মধ্যে গ্যাসভিত্তিক কেন্দ্র থেকে এসেছে চার হাজার ৫৪৭ মেগাওয়াট। কয়লাভিত্তিক কেন্দ্র থেকে এসেছে চার হাজার ৩৪৮ মেগাওয়াট। জ্বালানি তেলভিত্তিক কেন্দ্রের উৎপাদন ছিল এক হাজার ৩৩২ মেগাওয়াট। ভারত থেকে সরকারি পর্যায়ের চুক্তির আওতায় এসেছে এক হাজার ২৪ মেগাওয়াট। আদানির কেন্দ্র থেকে এসেছে ৮৬৪ মেগাওয়াট এবং নেপাল থেকে ৩৮ মেগাওয়াট। পানি ও সৌরবিদ্যুৎ মিলিয়ে সরবরাহ ছিল ৪৫ মেগাওয়াট।

    খাতসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, দেশে বিদ্যুৎ উৎপাদনের মোট স্থাপিত সক্ষমতা সাড়ে ২৯ হাজার মেগাওয়াটের কিছু বেশি। চলতি বছরের গ্রীষ্মে সর্বোচ্চ উৎপাদন ১৭ হাজার মেগাওয়াট ছাড়িয়েছিল। তখনো প্রায় ১২ হাজার মেগাওয়াট সক্ষমতার কেন্দ্র উৎপাদনের বাইরে রাখতে হয়েছিল। শীতে চাহিদা আরও কমলে মোট সক্ষমতার প্রায় দুই-তৃতীয়াংশ কেন্দ্র বসিয়ে রাখতে হবে।

    সমস্যা হলো, বিদ্যুৎ উৎপাদন না করলেও কেন্দ্রগুলোর জন্য নিয়মিত সক্ষমতা মাশুল বা কেন্দ্র ভাড়া দিতে হয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে। ফলে চাহিদা ও উৎপাদন কমলেও খরচ একই হারে কমে না। অব্যবহৃত সক্ষমতার বিপরীতে ভাড়া পরিশোধের আর্থিক চাপ বহাল থাকবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

    এই চিত্র দেশের বিদ্যুৎ খাতের একটি কাঠামোগত দুর্বলতাও সামনে আনছে। চাহিদার তুলনায় সক্ষমতা অনেক বেশি হওয়ায় বছরের একটি বড় সময় বিপুল সংখ্যক কেন্দ্র অলস পড়ে থাকে। অথচ সেগুলোর জন্য অর্থ গুনতে হয়। শীতের মৌসুমে এই অসংগতি আরও স্পষ্ট হবে। এর প্রভাব শেষ পর্যন্ত বিদ্যুৎ খাতের আর্থিক স্বাস্থ্য ও ভর্তুকির চাপে পড়তে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    পাঁচ ধাপে ৪ হাজার ২৯০ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ

    নভেম্বর 19, 2026
    বাংলাদেশ

    ঋণের ফাঁদে নিঃস্ব রাজশাহীর ১০ পরিবার, রাতের আঁধারে বাড়ি ছেড়ে আত্মগোপনে সপরিবারে

    নভেম্বর 19, 2026
    স্বাস্থ্য

    ১৮ কোটি টাকায় গড়া ৫০ শয্যার ডায়াবেটিস হাসপাতাল যন্ত্রপাতির অভাবে চালু হয়নি ১ বছরেও

    নভেম্বর 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.