Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে সব গণতান্ত্রিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
    বাংলাদেশ

    ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে সব গণতান্ত্রিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    নিউজ ডেস্কনভেম্বর 18, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দল-মত নির্বিশেষে সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পতিত ও পরাজিত ফ্যাসিস্ট শক্তির ষড়যন্ত্র মোকাবিলা এবং বাংলাদেশকে আবারও অন্যের অধীনস্থ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা রুখতে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মতো গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে একমঞ্চে দাঁড়াতে হবে।

    বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন, সরকার যখন দেশকে স্বনির্ভর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে এবং সংসদে আলোচনা ও কার্যক্রমের মাধ্যমে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে, তখনই পতিত ও পলাতক আওয়ামী লীগ দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

    আওয়ামী লীগের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, অতীতে হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের অসংখ্য ঘটনার পরও দলটির আচরণে কোনো পরিবর্তন আসেনি। দেশে কিংবা বিদেশে অবস্থান করুক, তাদের কর্মকাণ্ডে সন্ত্রাসী চরিত্রই প্রকাশ পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

    সাম্প্রতিক কয়েকটি ঘটনার উল্লেখ করে তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে লাঞ্ছিত করার চেষ্টা, লন্ডনে জাতীয় নাগরিক পার্টির সভাপতি নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনা এবং এর আগে যুক্তরাষ্ট্রে দলটির প্রতিনিধিদের সঙ্গে ঘটে যাওয়া আচরণ উদ্বেগজনক। এ ছাড়া ইতালিতে বাংলাদেশের একজন নারী শিল্পীর ওপর হামলার ঘটনাও দেশবাসী দেখেছে বলে উল্লেখ করেন তিনি।

    প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের পলাতক নেত্রী তার সমর্থকদের গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির সমর্থকদের বাড়িঘরে আগুন দেওয়া এবং সাধারণ মানুষকে হত্যার তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। তার মতে, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলটি রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিজেদের অবস্থান তুলে ধরছে।

    তিনি বলেন, যারা এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তারা মূলত দেশের স্বাধীনতাপ্রিয় মানুষের বিপক্ষে অবস্থান নিচ্ছে। এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

    প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেনি অন্য কারও অধীনতা মেনে নেওয়ার জন্য। একইভাবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল নিজেদের গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো ধরনের আপস করা যাবে না।

    সংসদে প্রতিনিধিত্বকারী সব গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং সংসদের বাইরে থাকা দলগুলোর প্রতিও ঐক্যের আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পতিত ও পরাজিত অপশক্তির বিরুদ্ধে সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে।

    এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া একটি রাজনৈতিক স্লোগানের কথাও স্মরণ করেন তিনি। তারেক রহমান বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা’—এই বার্তা আবারও সামনে আনতে হবে। যারা দেশের মানুষকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করতে চায়, তাদের বিরুদ্ধে স্বাধীনতাপ্রিয় জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

    সংসদ সদস্যদের করতালির মধ্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতান্ত্রিক জনগণ কোনোভাবেই গোলামির শৃঙ্খল বহনকারী শক্তিকে আবার মাথা তুলে দাঁড়ানোর সুযোগ দেবে না। তাদের পুনরুত্থানের চেষ্টা প্রতিহত করতে জনগণ ঐক্যবদ্ধ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

    এর আগে বুধবার বিকাল সোয়া ৪টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। মাগরিবের নামাজের বিরতির পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতির আসনে বসেন। মন্ত্রীদের প্রশ্নোত্তর ও আইন প্রণয়নসংক্রান্ত কার্যক্রম শেষ হওয়ার পর সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে স্পিকার রাষ্ট্রপতির পাঠানো আদেশ পড়ে শোনান। এর মধ্য দিয়ে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সিলেট টি উদ্বোধনে বাংলাদেশে পর্তুগিজ রাজকুমারী মারিয়া ফ্রান্সিসকা

    নভেম্বর 18, 2026
    বাংলাদেশ

    রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    নভেম্বর 18, 2026
    বাংলাদেশ

    তরঙ্গ নবায়নে তিন মোবাইল অপারেটরকে দিতে হবে ২৯ হাজার কোটি টাকা

    নভেম্বর 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.