Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
    বাংলাদেশ

    লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

    নিউজ ডেস্কUpdated:নভেম্বর 19, 2026নভেম্বর 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর লালমনিরহাট জেলা সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে তিনি লালমনিরহাটের উদ্দেশে রওনা হন। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

    প্রেস উইং জানিয়েছে, সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করবেন সরকারপ্রধান। এরপর তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও ঘুরে দেখবেন।

    সফরের পরবর্তী কর্মসূচি হিসেবে দুপুর পৌনে ১২টায় সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন। খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা কমবে এবং কৃষি ও জনজীবনে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

    দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে বিরতি নেবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা আড়াইটায় কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

    সব কর্মসূচি শেষে বিকেল সোয়া ৪টায় হেলিকপ্টারে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

    দীর্ঘ বিরতির পর সরকারপ্রধানের এই সফরকে ঘিরে জেলাজুড়ে বাড়তি আগ্রহ ও প্রস্তুতি দেখা যাচ্ছে। উচ্চশিক্ষা, অবকাঠামো ও স্থানীয় উন্নয়ন, তিন ক্ষেত্রকে একসঙ্গে ছুঁয়ে যাওয়া কর্মসূচি সাজানো হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে সব গণতান্ত্রিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    নভেম্বর 18, 2026
    বাংলাদেশ

    সিলেট টি উদ্বোধনে বাংলাদেশে পর্তুগিজ রাজকুমারী মারিয়া ফ্রান্সিসকা

    নভেম্বর 18, 2026
    বাংলাদেশ

    রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    নভেম্বর 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.