Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » নাশকতার শঙ্কায় সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদারে বেবিচকের নির্দেশ
    বাংলাদেশ

    নাশকতার শঙ্কায় সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদারে বেবিচকের নির্দেশ

    নিউজ ডেস্কনভেম্বর 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে এসব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। গত বুধবার এ নির্দেশনা দেওয়া হয়।

    বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রগুলো জানায়, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল মেনে চলতে বলা হয়েছে। বিমানবন্দরে প্রবেশ ও বের হওয়ার পথে তল্লাশি বাড়ানো, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি জোরদার করা এবং সার্বক্ষণিক টহল বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরে ঢোকা সব ধরনের যানবাহনে কড়াকড়ি তল্লাশি চালাতে বলা হয়েছে।

    বেবিচকের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইডের নিরাপত্তা জোরদার করতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) নির্দেশ দেওয়া হয়েছে। তাদের টহল ও নজরদারি বাড়ানো এবং যানবাহন তল্লাশির বিষয়ে বলা হয়েছে। বিমানবন্দর থানাকেও আশপাশের এলাকায় পুলিশি টহল বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে।

    দেশের যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেখানেও রাতের বেলায় টহল, নজরদারি ও পর্যবেক্ষণ অব্যাহত রাখতে বলা হয়েছে। ফলে ফ্লাইটবিহীন সময়েও বিমানবন্দরগুলো নিরাপত্তার আওতার বাইরে থাকছে না।

    নিরাপত্তা আরও শক্তিশালী করতে প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হচ্ছে। বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় এআই ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি কার্যক্রমের আওতায় বিমানবন্দর এলাকাতেও ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে। অন্যদিকে ল্যান্ডসাইডের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনও নিজস্ব ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিচ্ছে।

    বিমানবন্দর দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর অন্যতম। সেখানে যে কোনো নাশকতা বা বিশৃঙ্খলা শুধু যাত্রীদের নিরাপত্তাই নয়, দেশের বিমান চলাচল ও আন্তর্জাতিক যোগাযোগকেও ব্যাহত করতে পারে। এ কারণে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাড়তি সতর্কতা অব্যাহত থাকতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ফিচার

    আজ আন্তর্জাতিক পুরুষ দিবস: জানা আছে কি দিনটির ইতিহাস ও এবারের বার্তা?

    নভেম্বর 19, 2026
    বাংলাদেশ

    মজুরির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল: সাভার-আশুলিয়া-গাজীপুরে বন্ধ শতাধিক কারখানা, মহাসড়ক অবরোধ

    নভেম্বর 19, 2026
    বাংলাদেশ

    উড়ালসড়কে ১ লাখ গাড়ি চললেও টোলের হিসাবে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগ

    নভেম্বর 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.