Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মজুরির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল: সাভার-আশুলিয়া-গাজীপুরে বন্ধ শতাধিক কারখানা, মহাসড়ক অবরোধ
    বাংলাদেশ

    মজুরির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল: সাভার-আশুলিয়া-গাজীপুরে বন্ধ শতাধিক কারখানা, মহাসড়ক অবরোধ

    নিউজ ডেস্কনভেম্বর 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মজুরি বাড়ানোর দাবিতে শিল্পাঞ্চলে অস্থিরতা বাড়ছেই। আজ বৃহস্পতিবার টানা পঞ্চম দিনের মতো কাজে যোগ দিতে এসে বাড়ি ফিরে গেছেন গাজীপুরের পোশাকশ্রমিকরা। একই সঙ্গে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধও করেছেন তাঁরা। অন্যদিকে শ্রমিক অসন্তোষের ঘটনায় সাভার ও আশুলিয়ায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা থেকে আজ ভোররাত পর্যন্ত বিভিন্ন সময়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

    গাজীপুরের ভোগড়া বাইপাস চৌরাস্তা এলাকায় অন্তত পাঁচটি পোশাক কারখানার সামনে বন্ধের নোটিশ টাঙানো দেখা গেছে। এ সময় আশপাশের হাজারো শ্রমিককে কারখানা থেকে বেরিয়ে বাড়ির পথে হাঁটতে দেখা যায়।

    সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকায় ৪০০ থেকে ৫০০ শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে শ্রীপুর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁদের সরিয়ে দেয়। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, মহাসড়কের আনসার রোড এলাকায়ও শ্রমিকরা অবরোধ করেছিলেন। চান্দনা চৌরাস্তার ট্রাফিক পুলিশের পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, সালনা এলাকার একটি কারখানার সামনেও শ্রমিকরা আন্দোলন করছেন এবং সেখানে ট্রাফিক পুলিশের সদস্যরা অবস্থান করছেন। তবে সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের পরিদর্শক মনুজর মোর্শেদ।

    ভোগড়া বাইপাস এলাকার এক শ্রমিক বলেন, ৩০ হাজার টাকা বেতন চাওয়া তাঁদের অপরাধ নয়। দ্রুত বেতন বাড়ানোর দাবি জানিয়ে তিনি বলেন, কোনোভাবেই সংসার চালানো যাচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক নারী শ্রমিকের অভিযোগ, এত দিন ধরে তাঁদের ঘুরিয়ে-ফিরিয়ে রাখা হচ্ছে, অথচ বেতন বাড়ানোর মূল কাজটি কেউ করছে না। তাঁর ভাষ্য, প্রতি মাসে বাসাভাড়া ও জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু সেসব নিয়ে কেউ খোঁজ নেয় না।

    গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, আজ ১০টি কারখানায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর আগে গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে তিনি জানিয়েছিলেন, শ্রমিক অসন্তোষের কারণে ৫০টি কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে। এ ছাড়া ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

    সাভার ও আশুলিয়ার চিত্রও উদ্বেগজনক। আজ সেখানে ৬১টি কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ রয়েছে ২৯টি কারখানা। সাধারণ ছুটি চলছে ১০টিতে। আরও ১৭টি কারখানায় শ্রমিকরা উপস্থিত হলেও কাজ করছেন না, আর কাজ না করায় পাঁচটি কারখানায় ছুটি দেওয়া হয়েছে। সকাল সোয়া ৯টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া ক্ষুদেবার্তায় এসব তথ্য নিশ্চিত করেন।

    গ্রেপ্তারের বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, শ্রমিক আন্দোলনের মামলায় তাঁদের থানায় পাঁচজন গ্রেপ্তার আছেন। এঁদের মধ্যে শ্রমিক ও শ্রমিক নেতা রয়েছেন। আজই তাঁদের আদালতে পাঠানো হবে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, একই ধরনের মামলায় তাঁদের কাছে তিনজন গ্রেপ্তার আছেন, তাঁদেরও আদালতে পাঠানো হবে।

    পুলিশ ও শ্রমিক নেতারা জানান, সকাল পৌনে ১০টা পর্যন্ত সাভার ও আশুলিয়ায় কোনো বিক্ষোভের ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

    এদিকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের স্থগিত সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিপিডি ন্যূনতম মজুরি ২৪ হাজার ২০০ টাকা করার প্রস্তাব দিয়েছে। মজুরি বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, নতুন বেতন কার্যকর হবে ডিসেম্বর থেকে।

    শ্রমিকদের দাবি ও প্রস্তাবিত অঙ্কের মধ্যে ব্যবধান এখনো বড়। শ্রমিকরা চাইছেন ৩০ হাজার টাকা, আর সিপিডির প্রস্তাব ২৪ হাজার ২০০ টাকা। মজুরি বোর্ডের সভার আগে এই ব্যবধান কীভাবে কমে, তার ওপরই শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটা নির্ভর করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘ সময় কারখানা বন্ধ থাকলে উৎপাদন ও রপ্তানি আদেশ ব্যাহত হওয়ার ঝুঁকিও বাড়ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ফিচার

    আজ আন্তর্জাতিক পুরুষ দিবস: জানা আছে কি দিনটির ইতিহাস ও এবারের বার্তা?

    নভেম্বর 19, 2026
    বাণিজ্য

    গদখালীর ফুলে চার মাসে ২৫০ কোটি টাকার বেচাকেনার আশা

    নভেম্বর 19, 2026
    অর্থনীতি

    আবারও কমল সোনার দাম, ভরিতে কত?

    নভেম্বর 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.