Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » শুধু উচ্চাভিলাষিতা নয় হয়রানি ও অসম্মানও তরুণদের বিদেশমুখী করছে
    বাংলাদেশ

    শুধু উচ্চাভিলাষিতা নয় হয়রানি ও অসম্মানও তরুণদের বিদেশমুখী করছে

    নিউজ ডেস্কনভেম্বর 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বেতন বা চাকরির সুযোগ নয়, প্রাতিষ্ঠানিক হয়রানি ও প্রতিদিনের অসম্মানও অনেক বাংলাদেশিকে বিদেশমুখী করছে কি না, সেই প্রশ্ন তুলেছে একটি নতুন গবেষণা। অক্টোবরে ‘সোশিওলজি লেন্স’ জার্নালে প্রকাশিত ‘মাইগ্রেশন অ্যাজ এসকেপ ফ্রম এভরিডে ইনসিভিলিটি: এভিডেন্স ফ্রম বাংলাদেশ’ শীর্ষক গবেষণায় বলা হয়েছে, অভিবাসনের প্রবণতাকে সব সময় শুধু মজুরি, চাকরি বা রাজনৈতিক নিরাপত্তাহীনতা দিয়ে ব্যাখ্যা করা যায় না।

    গবেষণাটি করেছেন ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালামের অধ্যাপক একেএম আহসান উল্লাহ ও কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমেদ শফিকুল হুকু। অভিবাসী ও অভিবাসনপ্রত্যাশী ৩২ জনের সাক্ষাৎকারের ভিত্তিতে তারা বলছেন, অভিযোগ জানানোর বিশ্বাসযোগ্য জায়গা না থাকলে, প্রতিশোধের ঝুঁকি থাকলে এবং দায়ীদের শাস্তির আশা না থাকলে ব্যক্তিগত অপমান ক্রমে নিজের প্রতি অপমান হিসেবে অনুভূত হয়। তখন মানুষ মানসিকভাবে দেশ থেকে সরে যায়, যাকে গবেষকেরা ‘অ্যাফেকটিভ ডিসপ্লেসমেন্ট’ বলছেন।

    আহসান উল্লাহ বলেন, অভিযোগ জানানো যখন অর্থহীন বা ঝুঁকিপূর্ণ মনে হয়, তখন মানুষ একই ঘটনাকে প্রতিষ্ঠানের অনুমোদিত আচরণ হিসেবে দেখে। ব্যক্তির ওপর ক্ষোভ ধীরে ধীরে জবাবদিহির দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের ওপর অনাস্থায় রূপ নেয়। বিশ্ব ন্যায়বিচার প্রকল্পের সূচকেও এর প্রতিফলন আছে। সরকারি কর্মকর্তাদের অসদাচরণের শাস্তিতে বাংলাদেশের স্কোর ০.২৮ এবং প্রশাসনিক কার্যক্রমে যথাযথ প্রক্রিয়ায় ০.৩২।

    গবেষণায় সাম্প্রতিক কয়েকটি ঘটনার উল্লেখ আছে। তিন নারী অভিযোগ করেছেন, অভিবাসন কর্মকর্তারা তাদের বিদেশযাত্রায় বাধা দিয়ে পরিবারকে ফোন করেছেন এবং ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করেছেন। এ নিয়ে হাইকোর্ট প্রশ্ন তোলেন, অবিবাহিত বা অভিভাবকহীন বলেই প্রাপ্তবয়স্ক নারীর বৈধ ভ্রমণে বাধা কেন। বিমানবন্দরে লাগেজ নিয়ে অভিযোগ এবং এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে।

    গবেষণায় অভিবাসনকে ‘অত্যন্ত অসম পলায়নপথ’ বলা হয়েছে। বিদেশি ডিগ্রিধারী পেশাজীবী বা পর্যাপ্ত সঞ্চয় থাকা ব্যক্তি প্রাতিষ্ঠানিক ক্লান্তিকে বিমানের টিকিটে রূপ দিতে পারেন। কিন্তু কারখানার শ্রমিক বা স্বল্প আয়ের নারী একই বা বেশি অসম্মানের মুখে পড়েও ব্যবস্থার ভেতরেই থাকতে বাধ্য হন।

    ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের জ্যেষ্ঠ গবেষণা ফেলো মির্জা এম হাসান মনে করেন, মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্তের অভিবাসনে জীবনযাত্রা, সন্তানের ভবিষ্যৎ ও সামাজিক প্রত্যাশা বেশি শক্তিশালী ব্যাখ্যা। তাঁর মতে, অনেক সময় সিদ্ধান্তের পরই রাষ্ট্রের সমালোচনা আসে।

    ভারত, শ্রীলঙ্কা ও তিউনিসিয়ায় একই ধরনের গবেষণায় কর্মক্ষেত্রের অসৌজন্য ও প্রাতিষ্ঠানিক অন্যায়ের সঙ্গে অভিবাসনের ইচ্ছার সম্পর্ক মিলেছে।

    সমাধান প্রসঙ্গে আহসান উল্লাহ বলেন, কর্মকর্তাদের হাসতে বলার প্রচারণা যথেষ্ট নয়। সহজলভ্য অভিযোগ ব্যবস্থা, স্বাধীন পর্যালোচনা, প্রতিশোধ থেকে সুরক্ষা ও অর্থবহ শাস্তি সম্ভাব্য সংস্কার হতে পারে, যদিও গবেষণায় এগুলোর কার্যকারিতা যাচাই হয়নি। তাঁর ভাষ্য, কর্তৃত্ব জবাবদিহির বাইরে থাকলে শুধু প্রশিক্ষণে দুর্ব্যবহার স্বাভাবিক হয়ে যাওয়ার পরিস্থিতি বদলাবে না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ফটিকছড়িতে টিলা কাটার প্রমাণ মিললেও পরিবেশ অধিদপ্তর ১ মাসে নেয়নি কোনো আইনি ব্যবস্থা

    নভেম্বর 19, 2026
    বাংলাদেশ

    সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ বন্ধ, অনিশ্চয়তায় দেড় হাজার পর্যটক

    নভেম্বর 19, 2026
    ফিচার

    আজ আন্তর্জাতিক পুরুষ দিবস: জানা আছে কি দিনটির ইতিহাস ও এবারের বার্তা?

    নভেম্বর 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.