Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আয়ের অর্ধেকই বাড়িভাড়ায় ব্যয় করেন ঢাকার ৫৭ শতাংশ ভাড়াটিয়া
    বাংলাদেশ

    আয়ের অর্ধেকই বাড়িভাড়ায় ব্যয় করেন ঢাকার ৫৭ শতাংশ ভাড়াটিয়া

    নিউজ ডেস্কUpdated:নভেম্বর 23, 2026নভেম্বর 23, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Aerial view of Dhaka, one of the world's most densely populated cities, highlighting unplanned residential areas and urban congestion. A vivid depiction of the challenges facing urban development in Bangladesh
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নতুন বছর এলেই রাজধানীর ভাড়াটিয়াদের সামনে বাড়তি দুশ্চিন্তা হয়ে দেখা দেয় বাড়িভাড়া। বছর শেষ হতে না হতেই অনেক বাড়িওয়ালা ভাড়া বাড়ানোর নোটিশ দেন। কারও মাসিক ভাড়া একবারে তিন হাজার টাকা বাড়ছে, কারও ক্ষেত্রে বাড়ছে তারও বেশি। অথচ সেই তুলনায় বাড়ছে না মানুষের আয়। ফলে অতিরিক্ত ভাড়ার চাপ সামলাতে কেউ বাসা পরিবর্তন করছেন, আবার কেউ সংসারের অন্যান্য খরচ কমিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।

    কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) তথ্য অনুযায়ী, গত ২৫ বছরে ঢাকায় বাড়িভাড়া বেড়েছে প্রায় ৪০০ শতাংশ। সংস্থাটির আরেকটি হিসাবে দেখা গেছে, রাজধানীর ৫৭ শতাংশ ভাড়াটিয়া তাঁদের আয়ের প্রায় অর্ধেকই ব্যয় করেন বাসাভাড়ার পেছনে। এমনকি ১২ শতাংশ ভাড়াটিয়ার আয়ের প্রায় ৭৫ শতাংশ চলে যায় বাড়িভাড়া দিতে।

    রাজধানীর ভাটারার ছোলমাইদ এলাকায় পাঁচ বছর ধরে বসবাস করতেন জিয়াউর রহমান রাসেল। গত আগস্টে বাড়িওয়ালা তাঁকে জানান, নভেম্বর থেকে মাসিক ভাড়া তিন হাজার টাকা বাড়ানো হবে। এর আগে দুই দফায় ৫০০ টাকা করে ভাড়া বাড়ানো হয়েছিল।

    একটি বেসরকারি প্রতিষ্ঠানে মাসে ৩০ হাজার টাকা বেতনে চাকরি করেন রাসেল। তাঁর পক্ষে নতুন ভাড়া বহন করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বাসা ছেড়ে অন্য এলাকায় চলে যেতে হয়েছে তাঁকে।

    পুরান ঢাকার পোস্তা এলাকার বাসিন্দা ওয়াশিউর রহমানও বাড়িভাড়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তিনি বিভিন্ন কারখানার যন্ত্রপাতি মেরামতের কাজ করেন। সাম্প্রতিক সময়ে কাজ কমে যাওয়ায় তাঁর আয়ও আগের তুলনায় কমেছে। এর মধ্যে নতুন বছরে বাড়িভাড়া বাড়তে পারে—এমন আশঙ্কায় সংসারের খরচ চালানো নিয়ে উদ্বিগ্ন তিনি।

    একই পরিস্থিতিতে পড়েছেন মোহাম্মদপুরের বাসিন্দা রবিন আহমেদ। একটি বেসরকারি ব্যাংকে পাঁচ বছর ধরে চাকরি করলেও গত দুই বছর ধরে তাঁর মাসিক বেতন ৪০ হাজার টাকায় অপরিবর্তিত রয়েছে। অথচ আগামী জানুয়ারি থেকে তাঁর বাসাভাড়া তিন হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এর পাশাপাশি চালের দাম কেজিতে ১৫ টাকা বেড়েছে এবং সন্তানের স্কুলের বেতনও বেড়েছে দেড় হাজার টাকা। সব মিলিয়ে প্রতিমাসের বাড়তি ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছেন তিনি।

    ক্যাবের তথ্যের পাশাপাশি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিসংখ্যানেও বাড়িভাড়া বৃদ্ধির চিত্র উঠে এসেছে। সংস্থাটির হিসাবে, ২০২২ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত দেশে গড়ে বাড়িভাড়া বেড়েছে ২৭ শতাংশ। আর ঢাকা বিভাগে বার্ষিক বাড়িভাড়া বৃদ্ধির হার ৫ দশমিক ৪৮ শতাংশ।

    ক্যাবের সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ২০০০ সালে বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করা হলেও এখন পর্যন্ত এর বিধিমালা তৈরি হয়নি। আইন বাস্তবায়নের জন্য কার্যকর কর্তৃপক্ষও গঠন করা হয়নি। ফলে অনেক বাড়িওয়ালা নিজেদের ইচ্ছামতো ভাড়া বাড়ানোর সুযোগ পাচ্ছেন। অন্যদিকে ভাড়াটিয়াদের অভিযোগ জানিয়ে প্রতিকার পাওয়ার সুযোগও সীমিত।

    তিনি আরও বলেন, এলাকাভিত্তিক বাড়িভাড়া নির্ধারণের বিষয়ে আদালতের নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি। এর পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও পানির বিলসহ বিভিন্ন খাতে ভাড়াটিয়াদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে।

    তবে বাড়িওয়ালাদের বক্তব্য, ভবন রক্ষণাবেক্ষণ ও পরিচালনার খরচ আগের তুলনায় অনেক বেড়েছে। তাঁদের দাবি, আগে একটি ভবন রং করতে যেখানে ১৫ হাজার টাকা খরচ হতো, বর্তমানে সেখানে ব্যয় হচ্ছে ২৮ হাজার টাকা। এ ছাড়া পানির পাম্প ও লিফটের নিয়মিত সেবা, গ্যাস এবং বিদ্যুতের খরচও বেড়েছে।

    ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন জানিয়েছেন, বাড়িভাড়া নিয়ে নাগরিকদের বিভিন্ন অভিযোগের বিষয়ে সিটি করপোরেশন সচেতন রয়েছে। ভাড়াটিয়ারা এ ধরনের অভিযোগ জানালে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

    বিশেষজ্ঞদের মতে, রাজধানীতে বাড়িভাড়া নিয়ে দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে বিদ্যমান আইন কার্যকর করা জরুরি। পাশাপাশি ভাড়া নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। তা না হলে আয় বৃদ্ধির তুলনায় ব্যয় বাড়তে থাকায় নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য ঢাকায় বসবাস করা দিন দিন আরও কঠিন হয়ে উঠবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯

    নভেম্বর 22, 2026
    অর্থনীতি

    উত্তরবঙ্গে কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়তে ১ হাজার কোটি টাকার পরিকল্পনা

    নভেম্বর 22, 2026
    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.