Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পোশাক শ্রমিকদের নতুন মজুরি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক আজ
    বাংলাদেশ

    পোশাক শ্রমিকদের নতুন মজুরি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক আজ

    নিউজ ডেস্কUpdated:নভেম্বর 23, 2026নভেম্বর 23, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় আজ সোমবার (২৩ নভেম্বর) আবারও বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। স্থগিত হওয়া তৃতীয় এই সভায় মালিকপক্ষের লিখিত মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি শ্রমিকদের নতুন বেতন কাঠামো ও মজুরি নির্ধারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

    রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে সকাল ১১টা ৩০ মিনিটে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৭ নভেম্বর বোর্ডের সচিব রাইসা আফরোজের স্বাক্ষরিত এক নোটিশে সভার সময়সূচি ও আলোচ্য বিষয় জানানো হয়।

    বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে। এতে তৈরি পোশাকশিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নতুন নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ তৈরির বিষয়টি গুরুত্ব পাবে। একই সঙ্গে মালিকপক্ষের প্রস্তাব পর্যালোচনা করা হবে।

    সভায় নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদের উপস্থিত থাকার কথা রয়েছে। মালিকপক্ষের প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার অংশ নেওয়ার কথা রয়েছে।

    এর আগে ১৬ নভেম্বর বোর্ডের তৃতীয় সভা নির্ধারিত থাকলেও শেষ পর্যন্ত তা স্থগিত করা হয়। ওই সভাতেই মালিকপক্ষের নতুন মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল। ফলে আজকের বৈঠকে তাদের প্রস্তাব কী থাকছে, সেটি আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

    গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ নিম্নতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানায়। বর্তমান বাজারদর, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বিবেচনায় এই প্রস্তাব দেওয়া হয়। তবে ওই বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধিরা কোনো নির্দিষ্ট অঙ্কের প্রস্তাব দেননি। নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা অতিরিক্ত সময় চান। পরে বোর্ড তাদের চার কার্যদিবস সময় দেয়।

    বর্তমানে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে এই মজুরি নির্ধারণ করা হয়েছিল। সেই হিসাবে শ্রমিকপক্ষের নতুন প্রস্তাব বর্তমান মজুরির তুলনায় ১৯ হাজার ৫০০ টাকা বেশি।

    নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে শ্রমিকপক্ষের ৩২ হাজার টাকার প্রস্তাবের বিপরীতে মালিকপক্ষ কত টাকা মজুরি নির্ধারণের সুপারিশ করবে, তা এখনো জানা যায়নি।

    আজকের বৈঠকে উভয় পক্ষের প্রস্তাব ও মতামত নিয়ে আলোচনার মাধ্যমে নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে চূড়ান্ত মজুরি কত হবে, তা বোর্ডের পরবর্তী সিদ্ধান্ত ও সুপারিশের ওপর নির্ভর করবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    আয়ের অর্ধেকই বাড়িভাড়ায় ব্যয় করেন ঢাকার ৫৭ শতাংশ ভাড়াটিয়া

    নভেম্বর 23, 2026
    বাংলাদেশ

    ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯

    নভেম্বর 22, 2026
    অর্থনীতি

    উত্তরবঙ্গে কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়তে ১ হাজার কোটি টাকার পরিকল্পনা

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.