Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, নভে. 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশে হালাল গরুর মাংস পাঠাতে চায় যুক্তরাষ্ট্র, রাষ্ট্রদূতের প্রস্তাব
    বাংলাদেশ

    বাংলাদেশে হালাল গরুর মাংস পাঠাতে চায় যুক্তরাষ্ট্র, রাষ্ট্রদূতের প্রস্তাব

    নিউজ ডেস্কনভেম্বর 24, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস প্রবেশের সুযোগ তৈরির প্রস্তাব দিয়েছেন। প্রাথমিকভাবে দেশের হোটেল ও রেস্তোরাঁয় এই মাংস আমদানির অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মতে, এর মাধ্যমে বাংলাদেশের খাদ্যবাজারে আইওয়ার গরুর মাংসের চাহিদা কতটা, তা যাচাই করা সম্ভব হবে।

    গতকাল সোমবার রাত ১০টা ৯ মিনিটে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই প্রস্তাব তুলে ধরেন। পোস্টে রাষ্ট্রদূত বলেন, আইওয়ার হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস ঢাকার খাবারের টেবিলে পৌঁছাতে পারে। তাঁর দাবি, বিশ্বসেরা মানের এই মাংসের গুণমানই নিজের পরিচয় তুলে ধরবে, আলাদা করে প্রচারের প্রয়োজন হবে না।

    ক্রিস্টেনসেন আরও বলেন, এই উদ্যোগ শুরু হতে পারে একটি সহজ পদক্ষেপের মাধ্যমে। দেশের হোটেল ও রেস্তোরাঁয় এই মাংস আমদানির অনুমতি দেওয়া হলে পরবর্তী সময়ে বাজারই এর চাহিদা নির্ধারণ করবে। তাঁর মূল্যায়নে, বাংলাদেশের হোটেল ও রেস্তোরাঁ খাতে আইওয়ার হালাল সনদপ্রাপ্ত গরুর মাংসের বাজার সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।

    প্রস্তাবটি আপাতত রাষ্ট্রদূতের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টেই সীমাবদ্ধ। বাংলাদেশ সরকারের কোনো মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট সংস্থা এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। আমদানির অনুমতি দেওয়া হবে কি না এবং দিলে কী শর্তে, তা নির্ভর করবে সরকারের সিদ্ধান্তের ওপর। এ ধরনের পণ্য আমদানিতে সাধারণত স্বাস্থ্যবিধি, মান যাচাই ও শুল্কসংক্রান্ত নিয়ম বিবেচনায় নিতে হয়। পাশাপাশি স্থানীয় গবাদিপশু খামারিদের স্বার্থের বিষয়টিও আলোচনায় আসতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    অনার কিলিং: ভালোবাসার জন্য মেয়ের খুন, রাষ্ট্রের খাতায় শুধু পারিবারিক কলহ

    নভেম্বর 24, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনের এক কারখানায় অডির ৫৫ কোটি ডলার লোকসানের আশঙ্কা

    নভেম্বর 24, 2026
    বাংলাদেশ

    স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু

    নভেম্বর 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.