Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » দেশের ৬৩ শতাংশ মানুষ পাচ্ছেন না নিরাপদ পানি
    বাংলাদেশ

    দেশের ৬৩ শতাংশ মানুষ পাচ্ছেন না নিরাপদ পানি

    নিউজ ডেস্কনভেম্বর 28, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে পানির উৎসের অভাব না থাকলেও নিরাপদ পানির নিশ্চয়তা পাচ্ছেন না অধিকাংশ মানুষ। দেশের ৯৮ দশমিক ৬ শতাংশ মানুষ অন্তত মৌলিক পানির সুবিধার আওতায় থাকলেও নিরাপদভাবে ব্যবস্থাপিত পানি ব্যবহার করতে পারছেন মাত্র ৩৭ দশমিক ১ শতাংশ। অর্থাৎ নিরাপদ পানির নির্ধারিত শর্ত পূরণ হচ্ছে না দেশের ৬২ দশমিক ৯ শতাংশ মানুষের ক্ষেত্রে।

    পরিবারের ব্যবহারের পানিতে ই-কোলাই জীবাণুর উপস্থিতি এবং পানির উৎসে আর্সেনিকের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমা অতিক্রম করায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। চলতি বছরের অক্টোবরে প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে ২০২৫-এর চূড়ান্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ‘প্রগতির পথে’ শিরোনামে প্রকাশিত এই জরিপে দেশের পানি, পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যবিধির পরিস্থিতির পাশাপাশি পানির গুণমানও যাচাই করা হয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, দেশের ৮৫ শতাংশ পরিবারের ব্যবহারের পানিতে ই-কোলাই জীবাণু পাওয়া গেছে। ২০১৯ সালের জরিপে এই হার ছিল ৮১ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ ছয় বছরের ব্যবধানে পানিতে জীবাণুর উপস্থিতি কমার পরিবর্তে বেড়েছে। শুধু পরিবারের ব্যবহারের পানিই নয়, পানির উৎসেও জীবাণুর উপস্থিতি উদ্বেগজনক। জরিপে দেখা গেছে, ৪৭ দশমিক ১ শতাংশ পানির উৎসে ই-কোলাই শনাক্ত হয়েছে। ২০১৯ সালে এই হার ছিল ৪০ দশমিক ৩ শতাংশ।

    পানিতে আর্সেনিকের উপস্থিতিও জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমা অনুযায়ী, প্রতি লিটার পানিতে ১০ মাইক্রোগ্রাম বা ১০ পিপিবির বেশি আর্সেনিক রয়েছে—এমন উৎসের পানি ব্যবহার করছেন দেশের ১৫ দশমিক ১ শতাংশ মানুষ। অন্যদিকে, বাংলাদেশের জাতীয় মানদণ্ড অনুযায়ী প্রতি লিটারে ৫০ মাইক্রোগ্রামের বেশি আর্সেনিকযুক্ত পানির উৎস ব্যবহার করছেন ৯ দশমিক ১ শতাংশ মানুষ।

    ২০১৯ সালের জরিপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সীমা অতিক্রম করা আর্সেনিকযুক্ত পানির উৎস ব্যবহারের হার ছিল ১৮ দশমিক ৬ শতাংশ। আর বাংলাদেশের জাতীয় মানদণ্ড অনুযায়ী এই হার ছিল ১১ দশমিক ৮ শতাংশ। অর্থাৎ আগের তুলনায় আর্সেনিকের ঝুঁকি কিছুটা কমেছে। তবে এখনো উল্লেখযোগ্যসংখ্যক মানুষ এই ঝুঁকির মধ্যে রয়েছেন।

    জরিপে পানির উৎসে লবণাক্ততার বিষয়টিও উঠে এসেছে। এতে দেখা যায়, দেশের ১ দশমিক ১ শতাংশ মানুষ এমন উৎসের পানি ব্যবহার করেন, যেখানে লবণাক্ততার মাত্রা প্রতি সেন্টিমিটারে ৩ হাজার মাইক্রোসিমেন্সের বেশি। বাংলাদেশের জাতীয় মানদণ্ড অনুসারে এই হিসাব করা হয়েছে। তবে জাতীয় পর্যায়ের এই পরিসংখ্যান দিয়ে নির্দিষ্ট কোনো জেলা বা এলাকায় লবণাক্ততার ঝুঁকি কতটা বেশি, তা চিহ্নিত করা সম্ভব নয়।

    নিরাপদভাবে ব্যবস্থাপিত পানির হিসাব নির্ধারণে শুধু পানির উৎস উন্নত কি না, সেটিই বিবেচনা করা হয় না। এ ক্ষেত্রে পানির উৎস বাড়ির ভেতরে অথবা নিজস্ব প্রাঙ্গণে থাকা, প্রয়োজনের সময় পর্যাপ্ত পানি পাওয়া এবং পানিতে ই-কোলাই কিংবা নির্ধারিত সীমার বেশি আর্সেনিক না থাকার বিষয়গুলো নিশ্চিত হতে হয়।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি লিটারে ১০ পিপিবি আর্সেনিকের সীমা বিবেচনায় এসব শর্ত পূরণ করে নিরাপদ পানি পাচ্ছেন মাত্র ৩৭ দশমিক ১ শতাংশ মানুষ। অন্যদিকে, বাংলাদেশের জাতীয় মানদণ্ডে প্রতি লিটারে ৫০ পিপিবি সীমা বিবেচনা করলে নিরাপদভাবে ব্যবস্থাপিত পানি পাওয়ার হার দাঁড়ায় ৩৯ দশমিক ৪ শতাংশ।

    জরিপে পানির গুণমান যাচাইয়ের জন্য মোট ৬ হাজার ২৯৮টি পরিবার নির্বাচন করা হয়েছিল। এর মধ্যে ৬ হাজার ১০৬টি পরিবারের পানির নমুনা পরীক্ষা সম্পন্ন হয়। প্রতিটি জরিপ ক্লাস্টার থেকে দৈবচয়নের ভিত্তিতে দুটি পরিবারকে এই পরীক্ষার জন্য বেছে নেওয়া হয়েছিল।

    এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ডা. এম. রেজাউল ইসলাম বলেন, অপরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসম্মত উপায়ে পানি সংরক্ষণ না করার কারণে অনেক সময় পানিতে জীবাণুর সংক্রমণ ঘটে। কিন্তু সাধারণ মানুষ তা বুঝতে পারেন না। আর্সেনিক ও লবণাক্ততার ঝুঁকি মোকাবিলায় নিয়মিত পানির গুণমান পরীক্ষা করা প্রয়োজন। তবে এ ক্ষেত্রে জনসচেতনতা বাড়ানোর ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।

    তিনি আরও বলেন, দেশের অনেক মানুষ তাঁদের ব্যবহৃত পানিতে আর্সেনিক রয়েছে কি না, সে বিষয়ে খোঁজ রাখেন না। সচেতনতার অভাবেই দীর্ঘদিন ধরে এই সমস্যা রয়ে গেছে। দেশে প্রায় ৩০ বছর ধরে আর্সেনিকের সমস্যা চলছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু, নতুন রোগী ১,৩৫১

    নভেম্বর 27, 2026
    বাংলাদেশ

    ঢাকার আবাসন সংকট কমাতে কেরানীগঞ্জে গড়ে উঠবে নতুন শহর

    নভেম্বর 27, 2026
    বাংলাদেশ

    আড়াই মাসেই গোলাপি বাসে ২৮ লাখ টাকা লোকসান

    নভেম্বর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.