Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, এপ্রিল 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » উত্তরায় প্রকাশ্যে দম্পতির ওপর হামলা, আটক ২
    বাংলাদেশ

    উত্তরায় প্রকাশ্যে দম্পতির ওপর হামলা, আটক ২

    এফ. আর. ইমরানUpdated:ফেব্রুয়ারি 18, 2025ফেব্রুয়ারি 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে এক দম্পতির ওপর প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার একটি ভিডিও সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

    পুলিশ জানিয়েছে, সোমবার রাত ৯টার দিকে দ্রুতগতির একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। রিকশাচালক এ ঘটনায় প্রতিবাদ করলে পাশের আরেকটি মোটরসাইকেলে থাকা দম্পতিও প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ধাক্কা দেওয়া মোটরসাইকেলের আরোহীরা আরও কয়েকজনকে ডেকে আনেন এবং ওই দম্পতির ওপর হামলা চালান।

    হামলার শিকার ব্যক্তিরা হলেন মকবুল ও ইফতি। গুরুতর আহত অবস্থায় তাদের রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন।

    ঘটনার পর স্থানীয় জনতা হামলাকারী দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃতরা হলেন মো. মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)। মোবারকের বাড়ি শেরপুরের শ্রীবর্ধী থানায়, তিনি বর্তমানে টঙ্গী পূর্ব থানা এলাকায় ভাড়া থাকেন। আর রবি রায়ের বাড়ি টঙ্গী পশ্চিম থানার হাজীর মাজার এলাকায়।

    এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান জানান, আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ক্যালেন্ডারে যুক্ত হলো নতুন দুই দিবস, একটিতে সরকারি ছুটি

    এপ্রিল 16, 2026
    বাংলাদেশ

    নিয়ন্ত্রণহীন এলপিজি গ্যাসের দাম, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত আদায়

    এপ্রিল 16, 2026
    বাংলাদেশ

    বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

    এপ্রিল 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.