Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বরগুনায় মাজারের ওরসে হামলা ও অগ্নিসংযোগ, আহত ২০
    বাংলাদেশ

    বরগুনায় মাজারের ওরসে হামলা ও অগ্নিসংযোগ, আহত ২০

    এফ. আর. ইমরানমার্চ 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বরগুনার আমতলীতে ইসমাইল শাহ মাজারে বার্ষিক ওরস চলাকালীন সময়ে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন এবং মাজারের ভিতরের সামিয়ানা ও দুটি বৈঠকখানা পুড়ে ভস্মীভূত হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার মধ্যরাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমতলী উপজেলা শাখার সভাপতি ওমর ফারুক জেহাদী ও সাধারণ সম্পাদক গাজী বায়েজিদ নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মাজারে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। হামলার পর মাজারের খাদেম মোস্তাফিজুর রহমান বাবুল জানান, হামলাকারীরা ভক্তদের মারধর করেছে এবং মাজারের বাক্সে থাকা টাকা লুট করেছে।

    এদিকে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছানোর পর দমকল কর্মীরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আহতদের মধ্যে ১১ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন সোলায়মান (৩৮), রেজাউল (১৮), বাদল মৃধা (৪০), দুলাল মৃধা (৪২), আবু বকর (২৯), আবুল হোসেন (২৮), আব্দুল্লাহ আল নোমান (২৮), মো. মামুন (৪৩), আবুল কালাম (৪২), জোবায়ের (১৯), ও ফজলুল করিম (২৭)। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

    স্থানীয়রা জানিয়েছেন, ইসমাইল শাহ মাজারটি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রতি বছর এ মাজারে দুই দিনব্যাপী ওরস অনুষ্ঠিত হয়। রোববার সন্ধ্যায় ২৮তম ওরস শুরু হয়, যার মধ্যে পাঁচশতাধিক ভক্ত অংশগ্রহণ করেন।

    ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের দাবি, তারা মাজারের খাদেমকে রমজান মাসে গানবাজনা ও পূজা বন্ধ করতে বলেছিলেন কিন্তু খাদেম তা মানেননি। তারা অভিযোগ করেছেন, মাজারের ভক্তরা তাদের ওপর হামলা চালিয়েছেন, যা পরবর্তীতে সহিংসতায় রূপ নেয়।

    এ বিষয়ে আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    এ ঘটনার পর থেকে এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং প্রশাসন বিষয়টির তদন্ত করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বাজেটে শ্রমিক উপেক্ষিত, মন্ত্রিত্ব পেলে কেন শ্রমিকের কথা মুখ দিয়ে আসে না?

    জুন 22, 2026
    বাংলাদেশ

    হাম ও উপসর্গে প্রাণহানি ৬৮৩, একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

    জুন 22, 2026
    বাংলাদেশ

    অপতৎপরতার শঙ্কায় ঢাকাসহ ৪ মহানগর ও ২ জেলায় সেনা মোতায়েন

    জুন 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.