Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্রহ্মপুত্রে নৌকাডুবির ঘটনায় আরও দুই শিশুর মরদেহ উদ্ধার
    বাংলাদেশ

    ব্রহ্মপুত্রে নৌকাডুবির ঘটনায় আরও দুই শিশুর মরদেহ উদ্ধার

    হাসিব উজ জামানজুলাই 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ব্রহ্মপুত্রে নৌকাডুবির ঘটনায় আরও দুই শিশুর মরদেহ উদ্ধার
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও ময়মনসিংহের পাগলা থানার মাঝামাঝি ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির একদিন পর আজ (বুধবার, ২ জুলাই) সকালে নিখোঁজ থাকা দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের স্বজনেরাই নদীতে খোঁজাখুঁজির একপর্যায়ে মরদেহ দুটি খুঁজে পান।

    সকাল ৭টার দিকে ময়মনসিংহের পাগলা থানার টাংগাব ইউনিয়নের বাঁশিয়া এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত দুই শিশু হলো কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরআলগী এলাকার হাবিব মিয়ার ছেলে আবির (৬) এবং মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ (৬)। তারা দুজনই স্থানীয় বিরুই নদীর পাড় দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

    স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নয়জন শিক্ষার্থী একটি ছোট নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদ্রাসায় যাওয়ার সময় দত্তেরবাজারসংলগ্ন এলাকায় এসে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয়ে যায় তিন শিক্ষার্থী।

    এরই মধ্যে গতকাল দুপুরে ঘটনাস্থলের কাছ থেকে উদ্ধার করা হয় ১৫ বছর বয়সী শাপলা আক্তারের মরদেহ। তিনি একই মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

    আজ সকালে আবির ও জুবায়েরের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্বজনরা। তারা জানান, ভোর থেকেই স্বজনরা নৌকা নিয়ে নদীতে অনুসন্ধানে নামে। বাঁশিয়া এলাকায় ভেসে থাকা মরদেহ দুটির সন্ধান পাওয়ার পর সেগুলো উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের জায়গাটি প্রায় দুই কিলোমিটার দূরে ছিল।

    পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিখোঁজ শিশুদুটির মরদেহ স্বজনরাই নদী থেকে উদ্ধার করেছেন। পুরো এলাকা শোকাচ্ছন্ন।”

    এই দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা শোকাহত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    পদ্মা নদীতে নৌ পুলিশের উপর দুর্বৃত্তদের হামলা: গুলিতে পুলিশসহ আহত ৬

    এপ্রিল 22, 2026
    বাংলাদেশ

    ‘মনসুর আলী মেডিকেল কলেজ’- নতুন নাম ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’

    এপ্রিল 22, 2026
    বাংলাদেশ

    অর্থনৈতিক সংস্কারবিদ ফরেস্ট কুকসন আর নেই

    এপ্রিল 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.