Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » থানা ঘেরাও ও মহাসড়ক অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্ররা
    বাংলাদেশ

    থানা ঘেরাও ও মহাসড়ক অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্ররা

    এফ. আর. ইমরানজুলাই 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    চট্টগ্রামের পটিয়া থানা ঘেরাও ও মহাসড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্ররা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের পর উত্তেজিত নেতাকর্মীরা থানার সামনে অবস্থান নিয়ে ঘেরাও করেন এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন, ফলে ওই এলাকায় তীব্র যানজট দেখা দেয়।

    ঘটনাটি ঘটে বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে, যখন আন্দোলনকারীরা পটিয়া থানার মূল ফটকের সামনে অবস্থান নেন। সকাল ১০টা ৪০ মিনিটে শুরু হয় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের অবরোধ। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ তাদের ওপর দুই দফা হামলা চালিয়েছে, কিন্তু প্রশাসন এখনও দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।

    আন্দোলনকারীদের ভাষ্যমতে, মঙ্গলবার রাত ৯টার দিকে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করে থানায় নিয়ে যান তারা। তাদের দাবি, ওই ব্যক্তি বৈষম্যবিরোধী কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন। তবে পুলিশ জানায়, উক্ত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় কোনো মামলা ছিল না, ফলে তাকে আটক না করে ঘটনাস্থলে ফেরত পাঠানো হয়।

    পুলিশের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে আন্দোলনকারীরা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও স্লোগান দিতে থাকেন। এরই মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি ও লাঠিচার্জ শুরু হয়। এতে আন্দোলনকারী ও পুলিশ- উভয়পক্ষের সদস্যরা আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আন্দোলনের পটিয়া শাখার সমন্বয়ক আশরাফুল ইসলাম তৌকির বলেন,

    “আমাদের কর্মসূচি চলছিল শান্তিপূর্ণভাবে কিন্তু পুলিশ লাঠিচার্জ করলে সংঘর্ষ শুরু হয়।”

    চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক রিদওয়ান সিদ্দিকী বলেন,

    “আমি ঘটনাস্থলে গিয়ে দেখি, আমাদের কর্মীদের মারধর করা হয়েছে। কয়েকজন গুরুতর আহত। পুলিশ কোনো উসকানি ছাড়াই লাঠিচার্জ করে।”

    অন্যদিকে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন,

    “বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা ছাত্রলীগের এক নেতাকে থানায় এনে বেধড়ক মারধর করছিল। তারা থানার দেয়াল টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করলে বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়। আমাদের কয়েকজন সদস্য আহত হয়েছেন।”

    সরেজমিনে দেখা যায়, থানার সামনে আন্দোলনকারীরা অবস্থান করছেন, আর অন্য একটি অংশ মহাসড়কে যান চলাচল বন্ধ করে রেখেছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ মোতায়েন করা হয়েছে থানা ও আশপাশের এলাকায়। যানজটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

    আন্দোলনকারীরা জানিয়েছেন, নেতাকর্মীদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। বর্তমানে আন্দোলন স্থানীয় পর্যায় ছাড়িয়ে সারাদেশে ব্যাপকতা পাচ্ছে বলে জানিয়েছে সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, মিলল প্রায় ১৬ কোটি টাকা

    জুন 27, 2026
    বাংলাদেশ

    তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

    জুন 27, 2026
    বাংলাদেশ

    ‘৭১ সালে কোথায় ছিলেন?’ বিরোধী দলকে জয়নুল আবদিনের প্রশ্ন

    জুন 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.