Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ স্কুল ভবনে ক্লাস চলছে ৭০০ শিক্ষার্থীর
    বাংলাদেশ

    ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ স্কুল ভবনে ক্লাস চলছে ৭০০ শিক্ষার্থীর

    হাসিব উজ জামানজুলাই 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানী ঢাকার অদূরে অবস্থিত নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার লক্ষ্মীনারায়ণ বালক-বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে পাঠদান চলছে ঝুঁকিপূর্ণ ভবনে। ভবনটি জরাজীর্ণ হওয়ায় ৪টি কক্ষের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

    এতে ভবনের নিচতলার দু’টি কক্ষে ও পার্শ্ববর্তী একটি মন্দিরের দু’টি কক্ষে চলছে শিক্ষা কার্যক্রম। প্রতিদিন ঝুঁকি নিয়ে ক্লাস করছেন শত শত শিক্ষার্থী। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।

    ঝুঁকিপূর্ণ স্কুল দু’টি হলো- ২৭নং লক্ষ্মীনারায়ণ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৬ নং লক্ষ্মীনারায়ণ বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুল দু’টির কার্যক্রম একটি ভবনে চলছে।

    বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৩৭ সালে স্কুল দু’টি প্রতিষ্ঠিত হয়। দু’তলা একটি ভবনের ৭টি শ্রেণিকক্ষে প্রায় ৭’শ শিক্ষার্থী পড়াশোনা করতো। এদের জন্য দুই শিফটে ১৪ জন শিক্ষক রয়েছেন। তবে ২০১৫ সালে ভূমিকম্পে স্কুলের দ্বিতীয় তলার দু’টি কক্ষে ফাঁটল দেখা দেয় ও পলেস্তারা খসে পড়ে। এতে ভবনের দু’টি কক্ষ ঝুঁকিপূর্ণ বিবেচনা করে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়।

    পরে ২০১৮ সালে ফের ভূমিকম্পে আরও দু’টি শ্রেণিকক্ষে ফাঁটল দেখা দেয়। ভবনের বিভিন্ন স্থানের পলেস্তারা খসে পড়ে। সিঁড়ি কোঠার পলেস্তারা খসে পড়ে। বৃষ্টি হলে ছাদ বেয়ে পানি পড়তো। এক পর্যায়ে দ্বিতীয় তলার ছাদ ধসে পড়ার আশঙ্কায় বাঁশ দিয়ে ঠেস দিয়ে রাখা হয়েছে। এতে ভবনের ৪টি শ্রেণিকক্ষে পাঠদানের কার্যক্রম বন্ধ রাখা হয়। এই অবস্থায় ঝুঁকি নিয়ে স্কুল ভবনের নিচ তলার দু’টি কক্ষে চলছে শিক্ষা কার্যক্রম।

    পরে শ্রেণিকক্ষ সংকটে ২০২৩ সাল থেকে পার্শ্ববর্তী লক্ষ্মীনারায়ণ জিউর মন্দিরের ভেতরে দু’টি কক্ষে বিদ্যালয়ের আংশিক পাঠদান কার্যক্রম চলছে। তবে স্কুল থেকে মন্দিরে যাতায়াত করতে অনেক সময় ব্যয় হয়। তাছাড়া স্কুল ও মন্দিরের সড়কে যাতায়াতের সময়ে শিশু শিক্ষার্থীদের দুর্ঘটনা ও নিরাপত্তার শঙ্কা রয়েছে। এছাড়া মন্দিরে পুজোর সময় ঢাক-ঢোলের শব্দে পড়াশোনা করতে বেশ সমস্যা হয়। সকাল ৭টা থেকে দুপুর ১২টা ও দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দুই শিফটে স্কুল ভবনে ও মন্দিরে চলছে পাঠদান কার্যক্রম।

    ঝুঁকির কথা উল্লেখ করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নবনীতা সাহা বলেন, স্কুল ভবন কখন ভেঙে পড়বে এই ভয়ে থাকি। এই ভয়ে আমরা স্কুলে খেলাধুলা করতে পারি না, আনন্দ করতে পারি না। জীবনের ঝুঁকি নিয়ে পড়াশোনায় মন বসে না। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সনদ সাহা বলেন, আমাদের স্কুলের ছাদ ফেটে ও ভেঙে গেছে। ধসে পড়ার শঙ্কা রয়েছে। ছাদের অংশ বাঁশ দিয়ে ঠেস দিয়ে রাখা হয়েছে। ফলে স্কুলের কক্ষে ক্লাস করতে ভয় পাই। তাছাড়া স্কুল ভবন ঝুঁকিপূর্ণ হওয়ার ফলে অনেকগুলো কক্ষ বন্ধ রাখা হয়েছে। তাই বন্ধ করে রাখা কক্ষের ক্লাসগুলো মন্দিরে নেওয়া হয়।

    এই বিষয়ে অভিভাবক পারমিতা রানী বলেন, স্কুলের ছাদ ও সিঁড়ি ভেঙে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এগুলো কোন সময় আমাদের সন্তানদের উপরে পড়বে কে জানে। এই নিয়ে সব সময় ভয়ে থাকি। এর মধ্যে শ্রেণিকক্ষ সংকটের ফলে মন্দিরে গিয়ে বাচ্চাদের ক্লাস করতে হয়। ফলে আমাদের দাবি, স্কুলটা খুব দ্রুত মেরামত করা হোক।

    দুর্ঘটনার ভয়ে আতঙ্কে থাকা অভিভাবক রাকিব সাহা বলেন, সন্তানকে স্কুলে পাঠিয়ে বাড়িতে নিশ্চিন্তে থাকতে পারি না। সব সময় আতঙ্কে থাকি, কখন জানি কী হয়ে যায়। এই ভবনে যে কোনও মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। সেই দায় কে নেবে। এই বিষয়ে কর্তৃপক্ষ এখনও কোনও ব্যবস্থা গ্রহণ করেনি।

    এই বিষয়ে ২৭নং লক্ষ্মীনারায়ণ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার বলেন, ১৯৮৫ সালের পুরনো এই ভবনটিতে ২০১৫ ও ২০১৮ সালে দুই দফায় ভূমিকম্পে ৪টি কক্ষ ঝুঁকিপূর্ণ বিবেচনা করে এগুলোতে পাঠদান কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এতে শ্রেণি কক্ষ সংকটের ফলে পার্শ্ববর্তী মন্দিরে আংশিক পাঠদানের কার্যক্রম সম্পন্ন করতে হচ্ছে। এই ভয়াবহ ঝুঁকিতে থাকা ৭শ শিক্ষার্থীকে মন্দিরে ও স্কুলে মিলিয়ে ক্লাস চালানো প্রায় অসম্ভব। এই বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ডিসি, মেয়রসহ বিভিন্ন দফতরে গিয়েছি।

    ২৬ নং লক্ষ্মীনারায়ণ বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপসী সাহা বলেন, ভাঙা ও জরাজীর্ণ ভবনের কারণে আমাদের ছাত্র সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। নিরাপত্তার বিষয়কে প্রাধান্য দিয়ে অভিভাবকরা অন্যত্র তাদের সন্তানদের নিয়ে যাচ্ছে। তাই আমরা অতিদ্রুত নতুন ভবন চাই।

    মন্দিরের ভেতরে স্কুলের শিক্ষা কার্যক্রম পরিচালনার বিষয়ে লক্ষ্মীনারায়ণ মন্দিরের পুরোহিত দীপঙ্কর চক্রবর্তী বলেন, শিক্ষক ও এলাকাবাসীর অনুরোধের পরিপ্রেক্ষিতে মন্দির ভবনের দু’টি কক্ষ ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। তবে দীর্ঘ ২ বছরের অধিক সময় পেরিয়ে গেলেও স্কুল ভবনটির সংস্কার বা নতুন ভবন নির্মাণ করা হয়নি। তাছাড়া মন্দিরের পূজাসহ বিভিন্ন অনুষ্ঠানের সময় নানা সমস্যা হয়।

    স্কুল দু’টির কল্যাণ কমিটির সভাপতি দিদার খন্দকার বলেন, খুব ঝুঁকিপূর্ণ ও নাজুক অবস্থায় ছেলে-মেয়েরা এখানে পড়াশোনা করছে। বিগত কমিটির লোকজন এই বিষয়ে তেমন কোনও উদ্যোগ গ্রহণ করেনি। তবে এবার আমি কমিটিতে আসার পরে শিক্ষা অফিসার থেকে শুরু করে বিভিন্ন দফতরে গিয়েছি। তবে স্কুলের জায়গা নিয়ে একটি মামলা ছিল। দীর্ঘদিন আইনি লড়াই করে সেই মামলায় জয় হয়েছে। আশা করি, খুব শিগগিরই ভালো খবর পাবো।

    এই বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম বলেন, স্কুলটা একটা জরাজীর্ণ অবস্থায় আছে। তবে স্কুলটির জমি সংক্রান্ত একটি মামলা ছিল। ইতিমধ্যে সেই মামলা নিষ্পত্তি হলে নতুন ভবন করার জন্য আবেদন করা হয়েছে। সেই কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

    নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, লক্ষ্মীনারায়ণ স্কুলের ঝুঁকির বিষয়টি দেখবো। এই বিষয়ে ইঞ্জিনিয়ারদের মতামত নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    টাইম-এর ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

    এপ্রিল 15, 2026
    বাংলাদেশ

    ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলেও জ্বালানির সংকট হবে না: জ্বালানি বিভাগ

    এপ্রিল 15, 2026
    বাংলাদেশ

    রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ আসামির শুনানি ১৭ জুন

    এপ্রিল 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.