Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারত অবৈধভাবে মুসলিমদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে: এইচআরডব্লিউ
    বাংলাদেশ

    ভারত অবৈধভাবে মুসলিমদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে: এইচআরডব্লিউ

    এফ. আর. ইমরানজুলাই 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ভারতের আহমদাবাদে অভিযানের সময় গ্রেপ্তার সন্দেহভাজন অনিবন্ধিত বাংলাদেশি নাগরিকদের আটক করে পুলিশ। ছবি রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারত সরকার শত শত জাতিগত বাঙালি মুসলিমকে কোনো প্রকার আইনি প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশে বহিষ্কার করেছে বলে অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বুধবার নিউইয়র্কভিত্তিক সংস্থাটি তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

    এইচআরডব্লিউ জানায়, ২০২৫ সালের মে মাস থেকে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পরিচালিত কেন্দ্রীয় সরকার বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলো থেকে বাঙালি মুসলিমদের বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া জোরদার করে। এদের অধিকাংশই ভারতের নাগরিক হলেও ‘অবৈধ অনুপ্রবেশকারী’ হিসেবে পরিচিতি দিয়ে তাদের তাড়ানো হচ্ছে।

    প্রতিবেদনে বলা হয়, বহিষ্কৃতদের মধ্যে অনেকে আসাম, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা ও রাজস্থানের দরিদ্র মুসলিম শ্রমজীবী শ্রেণির মানুষ। তাদের অনেককে আটক করে ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে তুলে দেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে, সীমান্তরক্ষীরা শারীরিক হুমকি ও মারধরের মাধ্যমে তাদের জোরপূর্বক বাংলাদেশে প্রবেশে বাধ্য করেছে, তাদের নাগরিকত্বের যথাযথ যাচাই ছাড়াই।

    হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক এলেন পিয়ারসন বলেন, “ভারতের বিজেপি সরকার বাঙালি মুসলিমদের নির্বিচারে বহিষ্কার করে বৈষম্যমূলক নীতি বাস্তবায়ন করছে। এদের মধ্যে অনেকেই ভারতীয় নাগরিক, তবু তাদের কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই দেশছাড়া করা হচ্ছে। এতে মৌলিক অধিকার ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড লঙ্ঘিত হচ্ছে।”

    তিনি আরো বলেন, “যেসব যুক্তিতে সরকার এসব অভিবাসনবিরোধী অভিযান চালাচ্ছে, সেগুলো বিশ্বাসযোগ্য নয়। বরং এটা স্পষ্ট যে, সরকার ইচ্ছেমতো গ্রেপ্তার ও বহিষ্কার চালিয়ে যাচ্ছে, যা সংবিধানসম্মত নয়।”

    এইচআরডব্লিউ জানায়, তারা জুন মাসে ১৮ জন প্রত্যক্ষ ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে। এসব সাক্ষাৎকারে এমন কয়েকজন ভারতীয় নাগরিকের সন্ধান পাওয়া গেছে, যাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার পর তারা আবার ভারতে ফিরে এসেছেন। এছাড়া, কিছু পরিবার অভিযোগ করেছে যে, তাদের স্বজনদের আটক করা হলেও তারা এখনো নিখোঁজ।

    সংস্থাটি আরো জানায়, গত ৮ জুলাই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়ে এই অনিয়মের বিষয়ে জবাব চাওয়া হলেও এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।

    বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) সূত্রে প্রতিবেদনে বলা হয়েছে, ভারত গত ৭ মে থেকে ১৫ জুনের মধ্যে অন্তত ১,৫০০ জন মুসলিম নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পাঠিয়েছে। এর মধ্যে প্রায় ১০০ জন মিয়ানমার থেকে আগত রোহিঙ্গা। এই অভিযান এখনো অব্যাহত রয়েছে।

    এইচআরডব্লিউ আরো জানায়, বহিষ্কৃতদের অনেককেই পরে ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত করতে পেরে সরকার আবার তাদের ফেরত নিতে বাধ্য হয়েছে। তবে ততক্ষণে তারা পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন।

    প্রতিবেদন অনুযায়ী, এই অভিযান শুরু হয় এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরে হিন্দু পর্যটকদের ওপর হামলার পর। এরপর থেকে মুসলিমদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু হয়। আইনশৃঙ্খলা বাহিনী মুসলিমদের নাগরিকত্বের কাগজপত্র ছিনিয়ে নেয়, মোবাইল ফোন জব্দ করে ও অনেককে নিখোঁজ করে দেয়, ফলে তারা স্বজনদের সঙ্গেও যোগাযোগ করতে পারেনি।

    এইচআরডব্লিউ ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, যেন যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে বহিষ্কার না করা হয় এবং প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার রক্ষা নিশ্চিত করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    বাংলাদেশ

    সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা হয়েছে বারবার: প্রধানমন্ত্রী

    নভেম্বর 21, 2026
    বাংলাদেশ

    ঢাকায় কাল বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.