Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারতের নাগরিক হয়েও বাংলাদেশে ঠেলে দিল পুলিশ
    বাংলাদেশ

    ভারতের নাগরিক হয়েও বাংলাদেশে ঠেলে দিল পুলিশ

    হাসিব উজ জামানUpdated:জুলাই 25, 2025জুলাই 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    নাগরিক
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দিল্লির বুকে ভাঙারির কাজ করে যাওয়া দুটি পরিবার, যারা প্রায় দেড় দশক ধরে ভারতের রাজধানীতে জীবিকা গড়ার চেষ্টা করছিল—তাদেরই ছয়জনকে আচমকা বাংলাদেশি বলে পরিচয় দিয়ে পুশইন করে দেওয়া হয় বাংলাদেশে। কিন্তু এখন উঠে আসছে একের পর এক নথি, যা বলছে সম্পূর্ণ ভিন্ন গল্প।

    পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুই থানার অধীনে থাকা এই দুই পরিবার—তাদের একজনের পক্ষে ইতোমধ্যে দশটিরও বেশি সরকারি নথি জোগাড় করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। আধার কার্ড, জমির দলিল, জন্মসনদ থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের স্বীকৃতিপত্র—সবই বলছে, এই পরিবার ভারতেরই নাগরিক।

    মুরারই থানার ধিতোরা গ্রামের আর্জিলা বিবি অভিযোগ করেছেন, দিল্লিতে কাজ করতে যাওয়া তাঁর পুত্রবধূ সুইটি বিবি ও দুই নাতি—১৬ বছরের কুরবান শেখ এবং ছয় বছরের ইমাম শেখ—গত মাসে হঠাৎ নিখোঁজ হয়ে যান। পরে জানা যায়, দিল্লির রোহিণীর এক থানায় ‘বাংলাদেশি’ সন্দেহে তাদের আটক করা হয়েছে।

    একই সময়ে, পাইকর থানা এলাকার আরেকটি পরিবার—সোনালি খাতুন, তাঁর স্বামী দানেশ শেখ ও শিশু পুত্র সাবিরকেও একই অভিযোগে তুলে নেওয়া হয়। অথচ এরা সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা, এমনটাই দাবি করছেন পরিবারের আত্মীয়স্বজন ও স্থানীয় সমাজকর্মীরা।

    সোনালির ফুফাতো বোন রোশনি খাতুন জানান, “সোনালি তখন চার মাসের গর্ভবতী ছিল। থানায় গিয়ে কেঁদে পড়ে অনুরোধ করেছিলাম, তাদের কাগজপত্র দেখে যাচাই করুন। কিন্তু কেউ কিছু শুনতেই চায়নি।”

    সোনালির ছোট মেয়ে এখন নানির কাছে পড়ে আছে। আর যাদের তুলে নেওয়া হয়েছিল, তারা একপর্যায়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গিয়ে ফোনে জানায়—তারা কোথায় আছে, তাও ভালোভাবে বলতে পারছে না, শুধু কান্না।

    পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের প্রধান আসিফ ফারুক জানান, দিল্লি পুলিশ এই ছয়জনকে তুলে আগরতলা পাঠায় এবং সেখান থেকে ত্রিপুরা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। তবে এবারকার ঘটনায় একটি পার্থক্য আছে—এই পরিবারগুলোকে আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (FRRO)-এ হস্তান্তর করা হয়, তারপর পুশইন।

    FRRO তাদের দলিলে লিখেছে, এই ছয়জন বাংলাদেশি নাগরিক, তাদের ‘ঠিকানা’ হিসেবে বাগেরহাট জেলার একটি গ্রামের নামও উল্লেখ করা হয়।

    বীরভূমের মুরারই থানার পুলিশ এবং স্থানীয় তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম হাতেকলমে খোঁজ শুরু করেন। পুলিশ সংগ্রহ করে:

    • সুইটি ও তাঁর ছেলের জন্মনিবন্ধন সনদ

    • আধার কার্ড

    • স্থানীয় পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেট

    • জমির দলিল (১৯৬৬ সালের)

    • পূর্বপুরুষদের বংশতালিকা ও সম্পত্তির কাগজ

    এছাড়া, ঝাড়খণ্ডের পাকুর জেলার একটি পঞ্চায়েত প্রধানও নিশ্চিত করেছেন যে, সুইটির পূর্বপুরুষরাও ভারতীয়।

    সামিরুল ইসলাম নিজেও এক্স হ্যান্ডেলে জমির দলিলসহ নথিপত্র প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যাগ করে সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান।

    যে ছয়জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে, তাদের একটি ভিডিও পাওয়া গেছে, যা সম্ভবত বাংলাদেশেই ধারণ করা হয়েছে। ওই ভিডিওতে এক নারী—সম্ভবত সুইটি বিবি—বর্ণনা করছেন, কীভাবে দিল্লি পুলিশ আধার কার্ড দেখানোর পরেও তাদের জোর করে আটক করে, ছবি তোলে, মেডিকেল পরীক্ষা করায় এবং জোর করে কিছু লিখিয়ে নেয়।

    বাংলাদেশে আসার পর তারা এক কাপড়ে মানুষের বারান্দায় দিন কাটাচ্ছে, মশার কামড় খেয়ে রাত্রি পার করছে। ভিডিওতে তিনি কাঁদতে কাঁদতে বলছেন, “আমাদের নিয়ে যান, দয়া করে… মমতা দিদি, আমাদের ফেরান নিজের দেশে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    বাংলাদেশ

    সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা হয়েছে বারবার: প্রধানমন্ত্রী

    নভেম্বর 21, 2026
    বাংলাদেশ

    ঢাকায় কাল বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.