Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সিঙ্গাপুরের ৪৯তম শীর্ষ ধনী বাংলাদেশি আজিজ খান
    বাংলাদেশ

    সিঙ্গাপুরের ৪৯তম শীর্ষ ধনী বাংলাদেশি আজিজ খান

    সিভি ডেস্কসেপ্টেম্বর 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আজিজ খানের সামিট পাওয়ার যেভাবে ১৫ বছরে ফুলেফেঁপে উঠেছে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশি নাগরিক মুহাম্মদ আজিজ খান সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় ৪৯তম অবস্থান ধরে রেখেছেন। তিনি সামিট গ্রুপের চেয়ারম্যান। সিঙ্গাপুরের নাগরিক হিসেবে আজিজ খান শীর্ষ ৫০ ধনীর তালিকায় স্থান পেয়েছেন।

    গতকাল বুধবার, মার্কিন সাময়িকী ফোর্বস সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর নতুন তালিকা প্রকাশ করেছে। এতে আজিজ খানের অবস্থান ৪৯তম। ফোর্বসের হিসাব অনুযায়ী, তার সম্পদের পরিমাণ ১১০ কোটি ডলার। তবে, দুই বছরের তুলনায় তার সম্পদ কিছুটা কমেছে।

    মুহাম্মদ আজিজ খান কয়েক বছর ধরেই সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় আছেন। ২০২৩ সালের ফোর্বস তালিকায় তার অবস্থান ছিল ৪১তম। ২০২২ সালের তালিকায় তিনি ৪২তম স্থানে ছিলেন।

    সিঙ্গাপুরের এই তালিকায় ৪৯তম অবস্থান থাকা সত্ত্বেও, ফোর্বসের বিশ্বের শতকোটিপতিদের তালিকায় তার স্থান ২৭৯০তম।

    ফোর্বস জানিয়েছে, আজিজ খানের সম্পদের মূল উৎস বিদ্যুৎ খাতের ব্যবসা। ২০১৯ সালে তিনি জাপানি প্রতিষ্ঠান জেরার কাছে সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ২২ শতাংশ শেয়ার বিক্রি করেছিলেন।

    বাংলাদেশের নাগরিক ৭০ বছর বয়সী আজিজ খান এক দশকের বেশি সময় ধরে সিঙ্গাপুরে স্থায়ী বাসিন্দা। তার সামিট গ্রুপের ব্যবসা বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস ও আবাসন খাতকে অন্তর্ভুক্ত করে। এই ব্যবসার সব সম্পদ বাংলাদেশেই রয়েছে।

    বাংলাদেশে বিদ্যুৎ খাতের সব প্রতিষ্ঠান সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের অধীনে পরিচালিত হয়। কোম্পানিটি সিঙ্গাপুরে নিবন্ধিত। ফোর্বস তালিকায় তার পরিচয় অনুযায়ী, তিনি তিন সন্তানের বাবা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে মাস্টার্স করেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা হয়েছে বারবার: প্রধানমন্ত্রী

    নভেম্বর 21, 2026
    বাংলাদেশ

    ঢাকায় কাল বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

    নভেম্বর 21, 2026
    বাংলাদেশ

    ৮৪ শতাংশ ফায়ার স্টেশনে নেই স্টেশন অফিসার, ভারপ্রাপ্তদের হাতে অগ্নিনিরাপত্তার দায়

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.