Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চাপ নয়, সম্প্রীতি বজায় রাখতে ভারতে ইলিশ পাঠানো হয়
    বাংলাদেশ

    চাপ নয়, সম্প্রীতি বজায় রাখতে ভারতে ইলিশ পাঠানো হয়

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মতবিনিময় সভায় বক্তব্যকালে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সম্প্রীতি বজায় রাখতে দুর্গা পূজার সময় প্রতিবেশী দেশ ভারতের কাছে ইলিশ পাঠানো হয়। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার আজ সোমবার কুড়িগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন, এনজিও কর্মী ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

    ফরিদা আখতার বলেন, “গণমাধ্যমে কিছু তথ্য এসেছে, তবে আমি সেভাবে বলিনি। গত ৬ বছর ধরে দুর্গা পূজার সময় ভারতে ইলিশ পাঠানো হয়। প্রতিবেশী দেশ থেকে অনুরোধ আসলে আমরা সম্প্রীতি বজায় রাখতে সাড়া দেই। তিনি আরও জানান, ভারত ৩ হাজার মেট্রিক টন ইলিশের অনুরোধ করলেও, এ বছর ১২০০ মেট্রিক টন রপ্তানি করার অনুমতি দেওয়া হয়েছে। তবে কতটুকু ইলিশ নিতে পারবে, তা পর্যালোচনা করা হবে। এ পরিমাণ গত বছরের তুলনায় অর্ধেকেরও কম।

    উপদেষ্টা বলেন, “প্রবাসী বাংলাদেশিদের অনুরোধে এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১১ হাজার মেট্রিক টন ইলিশ পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া অক্টোবর মাসে মা ইলিশের প্রজনন রক্ষা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রজননের হার ৫২ শতাংশ হয়েছে। ফলে প্রচুর ইলিশ জন্মেছে।” তিনি আরও জানান, “নিষেধাজ্ঞার সময় ভারত ও মায়ানমারের জেলেরা জাটকা ধরে। গত বছর আমাদের কোস্টগার্ড এটি সফলভাবে বন্ধ করেছে। তবে এ বছর জাটকা নিধনের ফলে ইলিশের উৎপাদন কমে গেছে। দেশের কিছু এলাকায় এই মাসে সাশ্রয়ী মূল্যে ইলিশ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

    ফরিদা আখতার জানান, গবাদি পশুকে এলএসডি মুক্ত রাখতে ভোলা, সিরাজগঞ্জ, পাবনা ও মানিকগঞ্জ জেলা সম্পূর্ণরূপে ভ্যাকসিনের আওতায় আনা হবে। মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাদির খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানাসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    শিল্প মন্ত্রণালয়ে সচিব বদল, দায়িত্ব নিলেন আব্দুন নাসের

    জুন 9, 2026
    বাংলাদেশ

    নিঃস্ব ১০৪ বছরের হাফিজ উদ্দিনকে খাবারের জন্য উপোস থাকতে হয়

    জুন 9, 2026
    বাংলাদেশ

    বাণিজ্য সচিব পদে কে বসবেন, চলছে ‘স্নায়ুযুদ্ধ’

    জুন 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.