Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » তিন শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে শুরু হয়েছে আইসিবিটি সম্মেলন
    বাংলাদেশ

    তিন শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে শুরু হয়েছে আইসিবিটি সম্মেলন

    এফ. আর. ইমরানসেপ্টেম্বর 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    স্বনামধন্য তিন শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) স্কুল অব বিজনেস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ এবং জার্মানির ওয়েইডেন বিজনেস স্কুল ও ইনস্টিটিউট অব সাইকোলজিক্যাল অ্যান্ড বিহেভিয়োরাল সায়েন্সের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিজনেস অ্যান্ড টেকনোলজি (আইসিবিটি) ২০২৫।

    দুই দিনব্যাপী এই সম্মেলন আজ শনিবার (২০ সেপ্টেম্বর) ইউএপি ক্যাম্পাসে শুরু হয়ে আগামীকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তা শেষ হবে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘টেকসই উন্নয়ন অর্জনে ব্যবসা ও প্রযুক্তির আন্তঃসম্পর্ক।’

    সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২৫০ জন অংশগ্রহণকারী ১০০টিরও বেশি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন এবং ব্যবসা ও প্রযুক্তির সমন্বয়ে কীভাবে অর্থনৈতিক, পরিবেশগত ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব সে বিষয়ে মতবিনিময় করবেন।

    কর্মসূচিতে আরও রয়েছে বিদেশ থেকে আগত ১০ জন বিশিষ্ট কী-নোট বক্তার বক্তব্য, বিভিন্ন উপস্থাপনা, ইন্টারেক্টিভ সেশন ও প্যানেল আলোচনা।
    আজ (শনিবার) ইউএপি অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

    তিনি বলেন, এই ধরনের সম্মেলন শিক্ষাবিদ, পেশাজীবী এবং নীতি নির্ধারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করে, যা জাতির টেকসই উন্নয়নে অবদান রাখে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএপি ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন স্থপতি মাহবুবা হক এবং ইউএপির উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।

    স্থপতি মাহবুবা হক ইউএপির অ্যাকাডেমিক উৎকর্ষ, উদ্ভাবন ও বৈশ্বিক সম্পৃক্ততার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, এই সম্মেলন ইউএপির উচ্চশিক্ষা ও গবেষণার ভিশনকে প্রতিফলিত করছে। অধ্যাপক ড. মামুন আহমেদ বিশ্ববিদ্যালয়গুলোর পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

    সম্মেলনের সভাপতিত্ব করেন অধ্যাপক ড. এম. এ. বাকি খালিলী (ইউএপি), ড. ক্রিশ্চিয়ানে হেলবাখ (ওটিএইচ অ্যামবার্গ-ওয়েইডেন) এবং অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম (ঢাকা বিশ্ববিদ্যালয়)।

    মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের আলস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস. আর. ওসমানী, যিনি ব্যবসা, প্রযুক্তি এবং টেকসই উন্নয়নের সমন্বয় নিয়ে মূল্যবান দিকনির্দেশনা দিয়েছেন। অনুষ্ঠানের শেষে সম্মানিত অতিথিদের ক্রেস্ট দেওয়া হয়।

    ধন্যবাদ জ্ঞাপন করেন ইউএপির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সরওয়ার রাজ্জাক চৌধুরী। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক এই সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, মিলল প্রায় ১৬ কোটি টাকা

    জুন 27, 2026
    বাংলাদেশ

    তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

    জুন 27, 2026
    বাংলাদেশ

    ‘৭১ সালে কোথায় ছিলেন?’ বিরোধী দলকে জয়নুল আবদিনের প্রশ্ন

    জুন 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.