Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলেন কবি রেজাউদ্দিন স্টালিন
    বাংলাদেশ

    শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলেন কবি রেজাউদ্দিন স্টালিন

    সিভি ডেস্কUpdated:সেপ্টেম্বর 21, 2025সেপ্টেম্বর 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    কবি রেজাউদ্দিন স্টালিন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন কবি রেজাউদ্দিন স্টালিন। আগামী এক বছরের জন্য তাকে এ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

    রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিনি এক বছরের জন্য শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আবু সালেহ মাহফুজুল আলম এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। এতে আরও উল্লেখ করা হয়, নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

    রেজাউদ্দিন স্টালিন ১৯৬২ সালের ২২ নভেম্বর ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই লেখালেখি ও কবিতার প্রতি ঝোঁক ছিল তার। মাত্র আট বছর বয়সে ‘শপথ’ শিরোনামের প্রথম কবিতা ১৯৭০ সালে শতদল পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর সাংবাদিকতা ও সংস্কৃতি অঙ্গনে সক্রিয় হন তিনি। নজরুল ইন্সটিটিউটে দায়িত্ব পালনসহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তার কবিতা ইংরেজি, হিন্দি, উর্দু, উড়িয়া, রুশ, জার্মান, চীনা, জাপানি ও ফরাসি ভাষায় অনূদিত হয়েছে। ২০০৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন তিনি।

    এর আগে নাট্যনির্দেশক সৈয়দ জামিল আহমেদ ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক। তার আগে টানা ১৩ বছর এ পদে দায়িত্ব পালন করেন লিয়াকত আলী লাকী। ২০১১ সালে দায়িত্ব নেওয়ার পর একাধিকবার তার অপসারণের দাবি ওঠে। দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনে তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। শেষ পর্যন্ত ২০২৩ সালে সপ্তমবারের মতো তার মেয়াদ বাড়ানো হয়। তবে গত ১২ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে

    জুন 29, 2026
    বাংলাদেশ

    হংকং, লন্ডন ও নিউইয়র্ক থেকে বিনিয়োগ তহবিল আনার উদ্যোগ নিচ্ছে সরকার

    জুন 29, 2026
    বাংলাদেশ

    প্রথমবার নাইজেরিয়ার বাজারে বাংলাদেশের ‘হ্যাচিং এগ’

    জুন 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.