খুলনার জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে দুই যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩০ নভেম্বর) দুপুরে জনবহুল এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নগরীর নতুন বাজার এলাকার হাসিব ও বাগমারা এলাকার রাজন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে কয়েকজন সন্ত্রাসী দুই যুবককে জখম করে। গুলির শব্দ শুনে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত দু’জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম বলেন, “আদালতের সামনে দুই জনকে গুলি করা হয়েছে। ঘটনাস্থলে রক্ত, গুলির খোসা, চাপাতি ও দুটি মোটরসাইকেল পাওয়া গেছে। হামলার বিষয়টি তদন্তাধীন।”
মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) রোকনুজ্জামান জানিয়েছেন, হাসিব ঘটনাস্থলেই নিহত হন, আর রাজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। তারা দু’জনই সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য ছিলেন এবং তাদের বিরুদ্ধে মামলাও রয়েছে। জানা গেছে, তারা আদালতে হাজিরা দিতে এসেছিলেন।

