Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, আগস্ট 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সাংবাদিক আনিস আলমগীরের নিঃশর্ত মুক্তি চেয়ে সিপিজের বিবৃতি
    বাংলাদেশ

    সাংবাদিক আনিস আলমগীরের নিঃশর্ত মুক্তি চেয়ে সিপিজের বিবৃতি

    এফ. আর. ইমরানUpdated:ডিসেম্বর 18, 2025ডিসেম্বর 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে আনা সন্ত্রাসবাদের অভিযোগ প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সাংবাদিক অধিকার সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। একই সঙ্গে সংবাদমাধ্যমকর্মীদের লক্ষ্যবস্তু করা বন্ধ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

    গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) সিপিজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।

    বিবৃতিতে সিপিজের এশিয়া-প্যাসিফিক প্রোগ্রামের সমন্বয়কারী কুনাল মজুমদার বলেন, একটি ঐতিহাসিক নির্বাচনের কয়েক মাস আগে একজন সাংবাদিককে আটক করতে সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করা গণতন্ত্রের অন্যতম স্তম্ভ—সংবাদপত্রের স্বাধীনতার প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করে।

    তিনি আরো বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষকে অবিলম্বে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে মুক্তি দিতে হবে এবং সরকারের সমালোচনামূলক মতামত প্রকাশের কারণে সংবাদমাধ্যমের সদস্যদের লক্ষ্যবস্তু করা বন্ধ করতে হবে।

    এর আগে গত ১৪ ডিসেম্বর (রবিবার) রাতে জিজ্ঞাসাবাদের জন্য আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। বিষয়টি তিনি নিজেই মোবাইল ফোনে গণমাধ্যমকে জানান। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমণ্ডি এলাকার একটি জিম সেন্টার থেকে ডিবি প্রধান তাকে জিজ্ঞাসাবাদ করবেন বলে তুলে নিয়ে যান। রাত সাড়ে ৮টার দিকে তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

    পরদিন সকালে জানা যায়, আনিস আলমগীরসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। একই দিন বিকেলে ডিবিপ্রধান গণমাধ্যমকে নিশ্চিত করেন যে ওই মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

    উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীর ছাড়াও আরো তিনজনকে আসামি করা হয়েছে। জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ মামলাটির বাদী।

    মামলার অন্য আসামিরা হলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, ফ্যাশন মডেল মারিয়া কিসপট্টা এবং উপস্থাপক ইমতু রাতিশ ইমতিয়াজ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    হাসিনাকে নিয়ে বাড়ছে দিল্লির অস্বস্তি, বলছে বিবিসি

    আগস্ট 7, 2026
    বাংলাদেশ

    র‍্যাব বিলুপ্ত করে গঠন হচ্ছে ‘এসআরবি’, কী দায়িত্ব পাবে এই বাহিনী?

    আগস্ট 7, 2026
    বাংলাদেশ

    রাষ্ট্রপতি নির্বাচনে বসছে সংসদের বিশেষ অধিবেশন

    আগস্ট 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.