Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, আগস্ট 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আপিল দায়ের করতে প্রার্থীদের মানতে হবে যেসব নির্দেশনা
    বাংলাদেশ

    আপিল দায়ের করতে প্রার্থীদের মানতে হবে যেসব নির্দেশনা

    মনিরুজ্জামানজানুয়ারি 4, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই আজ (৪ জানুয়ারি) শেষ হচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, বাছাই শেষে রোববার সারা দেশে কতটি মনোনয়নপত্র বৈধ ও কতটি বাতিল হয়েছে তা প্রকাশ করা হবে।

    ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র যাচাইবাছাই ৪ জানুয়ারি পর্যন্ত চলবে। মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে কোনো প্রার্থী, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বা তাদের লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত ইসিতে আপিল করতে পারবেন।

    আপিল প্রক্রিয়া:

    • আপিল আবেদন কমিশন সচিবালয়ের সচিবের নিকট নির্ধারিত ফরমে দাখিল করতে হবে।
    • আবেদনপত্রে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, আপিলের কারণ, এবং সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।
    • এক মূল কপি সহ মোট ৭টি কপি জমা দিতে হবে।
    • আবেদন স্ব স্ব অঞ্চলের নির্ধারিত বুথে দাখিল করতে হবে।
    • আপিল আবেদন ৯ জানুয়ারি ২০২৬ বিকাল ৫টার মধ্যে দাখিল করতে হবে।
    • আপিলের রায় বা সিদ্ধান্তের কপি পেতে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ফরমের নমুনা নির্বাচন কমিশনের কেন্দ্রীয় বুথ থেকে সংগ্রহ করা যাবে।
    • আপিল দায়েরকারী বা তার প্রতিনিধি রায়ের কপি সংগ্রহ করতে পারবেন।

    আপিল নিষ্পত্তি:
    নির্বাচন কমিশন মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের বিরুদ্ধে দাখিলকৃত আপিল ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০২৬-এর মধ্যে নিষ্পত্তি করবে।

    নির্বাচনি আচরণবিধি:
    সংসদ নির্বাচনে নিবন্ধিত রাজনৈতিক দল, মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী ও তাদের প্রতিনিধি এবং সরকারী সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তি ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ অনুসরণ করবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    অতিরিক্ত বিল নিয়ে মিথ্যা তথ্য ছড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি

    আগস্ট 3, 2026
    বাংলাদেশ

    গুম প্রতিরোধে নতুন আইন: যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড

    আগস্ট 3, 2026
    বাণিজ্য

    আগস্টেই এয়ারবাসের সঙ্গে চুক্তি চায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস

    আগস্ট 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.