Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, সেপ্টে. 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ১৫ বছরে পুলিশ দলীয় পুলিশ হিসেবে গড়ে উঠেছিল: আইজিপি
    বাংলাদেশ

    ১৫ বছরে পুলিশ দলীয় পুলিশ হিসেবে গড়ে উঠেছিল: আইজিপি

    মনিরুজ্জামানজানুয়ারি 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, বিগত ১৫ বছরে পুলিশ দলীয়ভাবে গড়ে উঠেছিল এবং নানা ধরনের বিচ্যুতি ছিল। সেই সময়ে পুলিশ কিছু গণবিরোধী কর্মকাণ্ডেও জড়িয়ে পড়েছিল।

    আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। আইজিপি বলেন, “জুলাই-আগস্ট মাসে যে দুঃখজনক ঘটনা ঘটেছে, বিপুল সংখ্যক আন্দোলনকারী প্রাণ দিয়েছেন। এসব ঘটনার কারণে পুলিশের কিছু লোভী ও দলকানা নেতা ও সদস্যের কারণে আমাদের ওপর দায়ভার এসেছে। এক বছরে আমরা চেষ্টা করেছি এসব সমস্যা কাটিয়ে বাংলাদেশ পুলিশকে আবার স্বমহিমায় দাঁড় করানো। আমাদের লক্ষ্য সদস্যদের মনোবল বৃদ্ধি করে তাদের কাজে ফিরিয়ে আনা। আমরা শতভাগ সফল হয়েছি বলব না, তবে আমাদের চেষ্টা সর্বদা ছিল।”

    শতভাগ অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, “অপরাধ নিয়ন্ত্রণ শতভাগ সম্ভব নয়। দেশের গত ১০-১৫-২০ বছরের অপরাধ পরিসংখ্যান দেখলে প্রতি বছর ৩,৫০০ থেকে ৪,০০০ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমাদের চেষ্টা থাকবে একজন মানুষও যেন না মারা যায়। এটা আমাদের মূল লক্ষ্য।”

    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের উদ্বেগের প্রশ্নে আইজিপি বলেন, “নির্বাচনের সময় আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখা আমাদের দায়িত্ব। শুধু পুলিশ নয়, নির্বাচনের দিনে প্রায় ছয় লাখ আনসার সদস্য, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, প্রতিরক্ষা বাহিনী ও বর্ডার গার্ড আমাদের সঙ্গে কাজ করবে। উপকূলীয় অঞ্চলে কোস্ট গার্ড ও নেভিও আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে সহযোগিতা করবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ

    সেপ্টেম্বর 10, 2026
    বাংলাদেশ

    ঢাকাকে আমরা কীভাবে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি

    সেপ্টেম্বর 9, 2026
    শিক্ষা

    শিশুর হাতে বই, ভবিষ্যতের হাতে আলো

    সেপ্টেম্বর 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.