Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ফেব্রুয়ারিতে সড়ক, রেল ও নৌপথে প্রাণ গেল ৪৭৭ জনের
    বাংলাদেশ

    ফেব্রুয়ারিতে সড়ক, রেল ও নৌপথে প্রাণ গেল ৪৭৭ জনের

    হাসিব উজ জামানমার্চ 6, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সদ্য বিদায়ী ফেব্রুয়ারি মাসে সড়ক, রেল ও নৌপথে মোট ৪৭৭ জন মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে তিন পরিবহন খাত মিলিয়ে মোট ৪৮৮টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ও দুর্ঘটনা ঘটেছে সড়কপথে।

    শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    সংগঠনটির তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে দেশে ৪৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত এবং ১ হাজার ১৮১ জন আহত হয়েছেন।

    একই সময়ে রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ২৬ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। আর নৌপথে ৬টি দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু এবং ৫ জন আহত হয়েছেন।

    ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেল কেন্দ্রিক। এই মাসে মোট ১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে।

    এসব দুর্ঘটনায় ১৬৭ জন নিহত এবং ১৩৭ জন আহত হয়েছেন। যা মোট সড়ক দুর্ঘটনার প্রায় ৩৩ দশমিক ৭০ শতাংশ।

    বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এখানে ১১৩টি দুর্ঘটনায় ১১৫ জন নিহত এবং ৩৮৭ জন আহত হয়েছেন।

    অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে। সেখানে ২২টি দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ৮৫ জন আহত হয়েছেন।

    যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে বলা হয়েছে, দেশে সড়ক দুর্ঘটনার পেছনে বেশ কিছু কাঠামোগত সমস্যা রয়েছে। এর মধ্যে রয়েছে অনভিজ্ঞ ব্যবস্থাপনা, নীতিগত দুর্বলতা, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত যান, উল্টো পথে গাড়ি চলাচল, ট্রাফিক আইন অমান্য এবং বিরামহীনভাবে গাড়ি চালানো।

    সড়ক দুর্ঘটনা কমাতে সংগঠনটি উন্নত বিশ্বের নীতির আলোকে সড়ক ব্যবস্থাপনায় সংস্কার আনার পরামর্শ দিয়েছে। পাশাপাশি চালকদের প্রশিক্ষণ জোরদার, সিসিটিভির মাধ্যমে ট্রাফিক আইন কার্যকর করা, মহাসড়কে সার্ভিস লেন ও ফুটপাত নির্মাণ, চাঁদাবাজি বন্ধ, ফিটনেসবিহীন যানবাহন অপসারণ এবং আধুনিক বাস নেটওয়ার্ক গড়ে তোলার সুপারিশ করেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    আজ বিশ্ব বাবা দিবস

    জুন 21, 2026
    বাংলাদেশ

    না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি মোশারফ হোসেন

    জুন 21, 2026
    বাংলাদেশ

    এনসিপির এমপিদের ছয় নেতাই শিবির-সংশ্লিষ্ট ছিলেন: বাকী

    জুন 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.