Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, সেপ্টে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্যাংক খাতের বিশৃঙ্খলা ঠেকাতে ‘ব্যাংক রেজল্যুশন বিল ২০২৬’পাস
    ব্যাংক

    ব্যাংক খাতের বিশৃঙ্খলা ঠেকাতে ‘ব্যাংক রেজল্যুশন বিল ২০২৬’পাস

    কাজি হেলালএপ্রিল 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের ব্যাংকিং খাতে শৃঙ্খলা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বহুল আলোচিত ‘ব্যাংক রেজল্যুশন বিল, ২০২৬’ জাতীয় সংসদে অনুমোদন পেয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

    বিলটি সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পাসের আগে বিরোধী দলের পক্ষ থেকে জনমত যাচাইয়ের দাবি তোলা হলেও তা গ্রহণ করা হয়নি।

    বিরোধী সদস্য সাইফুল ইসলাম মিলন বিলটির তীব্র সমালোচনা করে বলেন, নতুন আইনি কাঠামোর কারণে আমানতকারীদের স্বার্থ ঝুঁকিতে পড়তে পারে। তার দাবি, অতীতে ব্যাংক খাতে সংকট মোকাবিলায় রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করা হয়েছে, যা জনগণের করের টাকা। এই বিল কার্যকর হলে অনিয়মকারীরা আইনের ফাঁক গলে বেরিয়ে যাওয়ার সুযোগ পেতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

    তিনি আরও বলেন, আগে ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে প্রথমে শেয়ারহোল্ডারদের ক্ষতি বহনের নিয়ম ছিল এবং আমানতকারীরা তুলনামূলকভাবে সুরক্ষিত থাকতেন। নতুন ব্যবস্থায় সেই কাঠামো দুর্বল হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা কমে যেতে পারে বলে অভিযোগ তোলেন এই সংসদ সদস্য।

    এদিকে বিলের পক্ষে বক্তব্য দিতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা, সুশাসন ও স্থিতিশীলতা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার। তিনি জানান, ইতোমধ্যে ব্যাংক খাতে সরকার বিপুল অঙ্কের অর্থ সহায়তা দিয়েছে এবং ভবিষ্যতেও বড় অঙ্কের অর্থের প্রয়োজন হতে পারে, যা দীর্ঘমেয়াদে টেকসই নয়।

    মন্ত্রী ব্যাখ্যা করেন, নতুন এই আইনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোকে পুনর্গঠনের বিকল্প ব্যবস্থা তৈরি করা হয়েছে। এতে সরাসরি বন্ধ না করে বিনিয়োগকারীদের অংশগ্রহণে মূলধন পুনর্গঠনের সুযোগ থাকবে। এর ফলে আমানতকারীদের আস্থা বাড়বে এবং ছোট বিনিয়োগকারীরাও কিছুটা সুরক্ষা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। আলোচনা শেষে বিরোধী পক্ষের জনমত যাচাইয়ের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়। এরপর অর্থমন্ত্রীর প্রস্তাবের ভিত্তিতে বিলটি সংসদে পাস হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    অর্থ পাচারের অভিযোগে মেঘনা গ্রুপের ৪১০ কোটি টাকার এলসি বাতিলের নির্দেশ

    সেপ্টেম্বর 22, 2026
    ব্যাংক

    নারীর ঋণে পুরুষ জামিনদার চাওয়া নিষিদ্ধ হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের নতুন খসড়া নির্দেশিকা

    সেপ্টেম্বর 22, 2026
    ব্যাংক

    খেলাপি ঋণ আদায়ে ২৯ গ্রাহকের সঙ্গে সরাসরি বসল জনতা ব্যাংক

    সেপ্টেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.