Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, জুলাই 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক হচ্ছেন আবদুর রহমান খান
    ব্যাংক

    বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক হচ্ছেন আবদুর রহমান খান

    নিউজ ডেস্কজুলাই 8, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য বিদায়ী চেয়ারম্যান আবদুর রহমান খান বিশ্বব্যাংকে বাংলাদেশের পরবর্তী নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। এ-সংক্রান্ত ফাইলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন মিলেছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। এখন কেবল আনুষ্ঠানিক সরকারি প্রজ্ঞাপন জারির অপেক্ষা।

    সূত্রগুলোর তথ্য অনুযায়ী, প্রজ্ঞাপন জারি হওয়ার পর আবদুর রহমান খান বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদে বাংলাদেশের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমানে এ দায়িত্ব পালন করছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাবেক জ্যেষ্ঠ সচিব শরীফা খান।

    বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে আবদুর রহমান খান প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এই পদে থেকে তিনি ঋণ ও অনুদান অনুমোদন, উন্নয়ন প্রকল্পের মূল্যায়ন, আর্থিক ব্যবস্থাপনা, নীতিনির্ধারণ এবং বিভিন্ন কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশ নেবেন।

    এ ছাড়া সদস্য দেশগুলোর স্বার্থ, মতামত ও অগ্রাধিকার বিষয়গুলো পরিচালনা পর্ষদে তুলে ধরা এবং বিভিন্ন উন্নয়ন ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখাও নির্বাহী পরিচালকের দায়িত্বের অন্যতম অংশ। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরই তিনি নতুন দায়িত্বে যোগ দেবেন।

    বিশ্বব্যাংকের কাঠামো অনুযায়ী, নির্বাহী পরিচালকের অনুপস্থিতিতে বিকল্প নির্বাহী পরিচালক দায়িত্ব পালন করেন এবং পরিচালনা পর্ষদের কার্যক্রম পরিচালনায় সহায়তা করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ফোর্সড লোনে বাড়ছে খেলাপি ঋণ, ঝুঁকিতে ব্যাংক খাত

    জুলাই 8, 2026
    ব্যাংক

    খেলাপি ঋণে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ, বাড়ছে অর্থনীতির ঝুঁকি

    জুলাই 8, 2026
    ব্যাংক

    খেলাপি ঋণ বিক্রিতে আসছে ‘ডিসট্রেসড সম্পদ ব্যবস্থাপনা ইউনিট’ আইন

    জুলাই 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    শিক্ষকদের সম্মানী বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বললেন প্রধানমন্ত্রী

    বাংলাদেশ জুলাই 8, 2026
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.