Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুলাই 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সোনালী ব্যাংকার্সের নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক অভিষেক
    ব্যাংক

    সোনালী ব্যাংকার্সের নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক অভিষেক

    নিউজ ডেস্কজুলাই 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন সোনালী ব্যাংকার্স-এর নবনির্বাচিত নির্বাহী পরিষদের আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত সংগঠকদের সংবর্ধনা দেওয়া হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে সদস্যদের অংশগ্রহণে একটি সাংগঠনিক সভাও অনুষ্ঠিত হয়।

    শনিবার (১১ জুলাই) রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে নতুন নির্বাহী পরিষদের সদস্যদের দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

    অনুষ্ঠানে সংগঠনের চিফ মো. রবিউল আলম এবং সদস্য সচিব এস এম মাজহারুল ইসলামের নেতৃত্বে ৩৩ সদস্যের নবনির্বাচিত নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়। এ সময় নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকরভাবে পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

    একই অনুষ্ঠানে সম্প্রতি পদোন্নতি পাওয়া সংগঠনের নয়জন সদস্যকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। তাঁদের হাতে ফুলেল শুভেচ্ছার পাশাপাশি সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। উপস্থিত সদস্যরা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং তাঁদের ভবিষ্যৎ পেশাগত জীবনের সাফল্য কামনা করেন।

    পরবর্তী সাংগঠনিক সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় নতুন প্রশাসনিক প্রতিনিধি নির্বাচন, ‘সংগঠক ট্যুর–২০২৬’-এর সম্ভাব্য ভেন্যু নির্ধারণ এবং আগামী দ্বিবার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে।

    সভায় অংশ নেওয়া সদস্যদের মতামতের ভিত্তিতে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের ৭টিই চীনের

    জুলাই 12, 2026
    ব্যাংক

    ব্যাংকাস্যুরেন্সে দক্ষতা বাড়াতে ঢাবিতে দুই দিনের কর্মশালা

    জুলাই 12, 2026
    ব্যাংক

    চলতি মাসেই আসছে ডিজিটাল প্রবাসী কার্ড

    জুলাই 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.