Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুলাই 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শাইনপুকুর সিরামিকসকে শতভাগ মার্জিনে এলসি খোলার অনুমতি
    ব্যাংক

    শাইনপুকুর সিরামিকসকে শতভাগ মার্জিনে এলসি খোলার অনুমতি

    নিউজ ডেস্কজুলাই 14, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    উৎপাদন কার্যক্রম সচল রাখা এবং কর্মসংস্থান বজায় রাখতে শাইনপুকুর সিরামিকস লিমিটেডকে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধার আওতায় প্রতিষ্ঠানটি সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে শতভাগ (১০০ শতাংশ) মার্জিনে কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র (এলসি) খুলতে পারবে।

    মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়, এ সুবিধা দিতে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৭কক(৩) ধারার বিধান থেকে শাইনপুকুর সিরামিকসকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বিআরপিডি-২) মো. বায়েজীদ সরকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা এবং কর্মসংস্থান রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    নির্দেশনা অনুযায়ী, শুধুমাত্র কাঁচামাল আমদানির উদ্দেশ্যে সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে ১০০ শতাংশ মার্জিনে এলসি স্থাপনের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইনের ২৭কক(৩) ধারার বিধান ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত প্রযোজ্য হবে না।

    তবে এ সুবিধার সঙ্গে কয়েকটি শর্তও আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক। শর্ত অনুযায়ী, শাইনপুকুর সিরামিকসের সব ধরনের বিক্রয় ও অন্যান্য আয় নির্ধারিত একটি ব্যাংক হিসাবে জমা রাখতে হবে। ওই হিসাব থেকে আনুপাতিক হারে সোনালী ব্যাংকের পাওনা নিয়মিত পরিশোধ করতে হবে।

    এ ছাড়া, এ সুবিধার কারণে অর্থ বিভাগ বা বাংলাদেশ ব্যাংকের কোনো আর্থিক দায় সৃষ্টি হবে না। ভবিষ্যতে এই সুবিধার ভিত্তিতে সোনালী ব্যাংক সরকার বা বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো ধরনের আর্থিক সহায়তা দাবি করতে পারবে না বলেও প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

    বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জনস্বার্থে এবং শিল্পখাতের উৎপাদন ও কর্মসংস্থান সচল রাখার লক্ষ্যে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ব্যাংকিং সেবা হতে পারে আরও ব্যয়বহুল

    জুলাই 14, 2026
    ব্যাংক

    সরকার নাকি বাংলাদেশ ব্যাংক, সঠিক পথে কে

    জুলাই 14, 2026
    ব্যাংক

    সিটি ব্যাংক-বিকাশের ডিজিটাল ঋণ বিতরণ ১০ হাজার কোটি টাকা ছাড়াল

    জুলাই 14, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.