Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুলাই 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসলামী ব্যাংকিং খাতে আমানত কমেছে ২০১২ কোটি টাকা, বেড়েছে ঋণ বিতরণ
    ব্যাংক

    ইসলামী ব্যাংকিং খাতে আমানত কমেছে ২০১২ কোটি টাকা, বেড়েছে ঋণ বিতরণ

    নিউজ ডেস্কজুলাই 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশের ইসলামী ব্যাংকিং খাতে আমানতের পরিমাণ কমলেও ঋণ বা বিনিয়োগ বিতরণ বেড়েছে। একই সময়ে রপ্তানি আয়, আমদানি নিষ্পত্তি এবং প্রবাসী আয় সংগ্রহেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে উঠে আসা এসব তথ্য ইসলামী ব্যাংকিং খাতের অর্থপ্রবাহে এক ধরনের মিশ্র চিত্র তুলে ধরেছে।

    বাংলাদেশ ব্যাংক প্রকাশিত ইসলামী ব্যাংকিং বিষয়ক সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের মার্চ শেষে দেশের ১০টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৯ হাজার ২৬৮ কোটি টাকা। ২০২৫ সালের ডিসেম্বর শেষে এ পরিমাণ ছিল ৪ লাখ ১১ হাজার ২৮০ কোটি টাকা। ফলে মাত্র তিন মাসে এসব ব্যাংকের আমানত ২ হাজার ১২ কোটি টাকা কমেছে।

    শুধু পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক নয়, পুরো ইসলামী ব্যাংকিং ব্যবস্থাতেও একই প্রবণতা দেখা গেছে। মার্চ শেষে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মোট আমানত দাঁড়িয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৯৩৫ কোটি টাকা, যা আগের প্রান্তিক শেষে ছিল ৪ লাখ ৮১ হাজার ১৯২ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে এ খাতে মোট আমানত কমেছে ১ হাজার ২৫৬ কোটি টাকা।

    বর্তমানে দেশের মোট ব্যাংক আমানতের ২৩ দশমিক ৬২ শতাংশ ইসলামী ব্যাংকিং ব্যবস্থার আওতায় রয়েছে। অর্থাৎ দেশের প্রায় এক-চতুর্থাংশ আমানত এখনও ইসলামী ব্যাংক ও তাদের ইসলামী ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

    অন্যদিকে আমানতের প্রবাহ কমলেও অর্থায়ন কার্যক্রমে গতি অব্যাহত রয়েছে। মার্চ শেষে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর মোট ঋণ বা বিনিয়োগ দাঁড়িয়েছে ৫ লাখ ২৬ হাজার ৮৮৯ কোটি টাকা। আগের প্রান্তিক শেষে এ পরিমাণ ছিল ৫ লাখ ২৫ হাজার ৭১ কোটি টাকা। ফলে তিন মাসে ঋণ বা বিনিয়োগ বেড়েছে ১ হাজার ৮১৮ কোটি টাকা।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের মোট ব্যাংকঋণের প্রায় ২৯ শতাংশই বর্তমানে ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে বিতরণ হচ্ছে। এতে বোঝা যায়, অর্থায়নের ক্ষেত্রে ইসলামী ব্যাংকগুলোর ভূমিকা এখনও উল্লেখযোগ্য।

    প্রতিবেদনে বৈদেশিক বাণিজ্য ও রেমিট্যান্স প্রবাহেও কিছুটা দুর্বলতার চিত্র উঠে এসেছে। জানুয়ারি থেকে মার্চ সময়ে ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে রপ্তানি আয় হয়েছে ৩০ হাজার ৩২১ কোটি টাকা। আগের প্রান্তিকে এই পরিমাণ ছিল ৩১ হাজার ৫৩১ কোটি টাকা।

    একই সময়ে ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে আমদানি নিষ্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৪১ হাজার ৫৯৬ কোটি টাকা, যা আগের তিন মাসে ছিল ৪৭ হাজার ৭ কোটি টাকা। ফলে আমদানি বাণিজ্যেও উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

    চলতি বছরের প্রথম প্রান্তিকে ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে ২৫ হাজার ১১ কোটি টাকার প্রবাসী আয় দেশে এসেছে। এটি দেশের মোট রেমিট্যান্স প্রবাহের প্রায় ২০ শতাংশ।

    বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, বর্তমানে দেশে ১০টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া ১৭টি প্রচলিত ব্যাংকের ইসলামী শাখা এবং ২১টি ব্যাংকের ইসলামী উইন্ডোর মাধ্যমে শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা দেওয়া হচ্ছে।

    ২০২৬ সালের মার্চ শেষে ইসলামী ব্যাংকিং খাতে মোট কর্মরত জনবলের সংখ্যা ছিল ৪৮ হাজার ৯৩৫ জন। ফলে কর্মসংস্থান, ঋণ বিতরণ এবং আমানত ব্যবস্থাপনায় ইসলামী ব্যাংকিং এখনও দেশের আর্থিক খাতের অন্যতম বড় অংশ হিসেবে ভূমিকা রেখে চলেছে।

    ব্যাংকিং খাতের বিশ্লেষকদের মতে, উচ্চ মূল্যস্ফীতি, তারল্য সংকট এবং অর্থনৈতিক চাপের কারণে আমানতের প্রবৃদ্ধি কমে গেলেও ঋণ বিতরণ অব্যাহত থাকায় ইসলামী ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনার ওপর চাপ বাড়তে পারে। তাই আমানত সংগ্রহ বাড়ানো, তহবিল ব্যবস্থাপনা আরও দক্ষ করা এবং বৈদেশিক লেনদেনে গতি ফেরানো আগামী সময়ে ইসলামী ব্যাংকগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    বাংলা কিউআর প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দিল বাংলাদেশ ব্যাংক

    জুলাই 21, 2026
    সম্পাদকীয়

    টেকসই অর্থনীতি: ব্যাংকের নির্ভরতা কমিয়ে পুঁজিবাজারের বড় ভূমিকা

    জুলাই 20, 2026
    ব্যাংক

    মূলধন সংকটে বন্ধের শঙ্কায় জনতা ব্যাংকের আরব আমিরাতের কার্যক্রম

    জুলাই 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.