মধুমতি ব্যাংক পিএলসির ৯৮তম পরিচালনা পর্ষদ সভায় ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং বিভিন্ন কমিটির চেয়ারম্যানদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সভায় পরিচালনা পর্ষদের সদস্যরা নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দিত করেন।
মঙ্গলবার রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে সালাউদ্দিন আলমগীরকে চেয়ারম্যান, মোহাম্মদ ইসমাইল হোসেনকে ভাইস চেয়ারম্যান, মোস্তফা কামালকে নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং এ মান্নান খানকে ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে পরিচালনা পর্ষদের সদস্যরা ব্যাংকের অগ্রযাত্রায় তাদের সফল নেতৃত্ব কামনা করেন।
সভায় পরিচালনা পর্ষদের সদস্য হুমায়ূন কবীর, নিমাই কুমার সাহা, তানজিমা বিনতে মোস্তফা, সুলতানা জাহান, তানভীর আহমেদ মোস্তফা ও মো. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া স্বতন্ত্র পরিচালক মনজুরুল আহসান বুলবুল এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজমও সভায় অংশ নেন।
সভায় ব্যাংকের কার্যক্রম, সুশাসন এবং ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়েও আলোচনা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

