Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, আগস্ট 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আঞ্চলিক সংযোগ কেন্দ্র হতে পারে বাংলাদেশ, বলছে এডিবি
    ব্যাংক

    আঞ্চলিক সংযোগ কেন্দ্র হতে পারে বাংলাদেশ, বলছে এডিবি

    নিউজ ডেস্কআগস্ট 14, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আঞ্চলিক পরিবহন, লজিস্টিকস, জ্বালানি ও ডিজিটাল সংযোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটির দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াং গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে তাঁর পাঁচ দিনের সফর সম্পন্ন করেছেন।

    সফরকালে তিনি এডিবির পরবর্তী কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা, সংস্কার ও বিনিয়োগের অগ্রাধিকার নির্ধারণে নীতি-সংলাপ এবং ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট বা আইজিএনডি উদ্যোগ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এডিবির বাংলাদেশ কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    ইংমিং ইয়াং তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, বেসরকারি বিনিয়োগ ত্বরান্বিতকরণ এবং অর্থনীতির সহনশীলতা জোরদারের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। সফরকালে অনুষ্ঠিত বিভিন্ন আলোচনায় এডিবি-বাংলাদেশ অংশীদারিত্বের সম্পর্ক আরও দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত হয়েছে বলে জানান তিনি, যেখানে কৌশলগত অঙ্গীকারকে বাস্তবসম্মত সংস্কার, বিনিয়োগযোগ্য প্রকল্প এবং কার্যকর বাস্তবায়নে রূপান্তরের গুরুত্বও তুলে ধরা হয়েছে।

    এডিবি জানিয়েছে, এই সফরটি গত মে মাসে সংস্থার প্রেসিডেন্ট মাসাতো কান্দার বাংলাদেশ সফরে অর্জিত অগ্রগতিকে আরও এগিয়ে নেওয়ার একটি সুযোগ তৈরি করেছে। উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে, সরকার ও এডিবি যৌথভাবে আইজিএনডির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বছরে এক বিলিয়ন ডলারের বেশি মূল্যমানের সম্ভাব্য প্রকল্প কর্মসূচি চিহ্নিত করেছে এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বিনিয়োগ উন্নয়ন নিয়ে আলোচনাও শুরু হয়েছে।

    আলোচনায় বিশেষভাবে উঠে আসে আঞ্চলিক সহযোগিতা ও সংযোগ জোরদারের মাধ্যমে বাংলাদেশকে একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনা, যেখানে ডিজিটাল সংযোগকে একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

    অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে সরকারের মধ্যমেয়াদি সংস্কার ও উন্নয়ন কাঠামোর সঙ্গে এডিবির আসন্ন কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজির সামঞ্জস্য বিধান, বেসরকারি খাতের নেতৃত্বে অর্থনৈতিক বহুমুখীকরণ ত্বরান্বিত করা এবং বিভিন্ন সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় অর্থনীতির স্থিতিস্থাপকতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়। বৈঠকে আইজিএনডির অগ্রগতি, বিশেষত অগ্রাধিকারভিত্তিক প্রবৃদ্ধিকেন্দ্রিক পরিকল্পনা ও প্রকল্প প্রস্তুতির বিষয়টিও পর্যালোচনা করা হয়। এছাড়া ব্যাংকিং খাত ও পুঁজিবাজারের উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয় বৈঠকে।

    সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চট্টগ্রামে আয়োজিত আইজিএনডি-বিষয়ক একটি জাতীয় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইংমিং ইয়াং। সেখানে তিনি বলেন, এই উদ্যোগ দেশের বিভিন্ন প্রবৃদ্ধি কেন্দ্র, স্থানীয় বাজার এবং আঞ্চলিক ও বৈশ্বিক মূল্যশৃঙ্খলের মধ্যে সংযোগ আরও জোরদার করতে সক্ষম হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ব্যাংক খাতে আস্থা ফেরানোই এখন সবচেয়ে জরুরি: সালেহ উদ্দিন আহমেদ

    আগস্ট 14, 2026
    ব্যাংক

    আমদানি নীতিতে বড় সংস্কার এনে কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন

    আগস্ট 14, 2026
    ব্যাংক

    এক সপ্তাহে ডলারের দাম কমল ১ টাকা, রেমিট্যান্সে স্বস্তি

    আগস্ট 14, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.