Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » নয় মাসে ৮৬৭ কোটি টাকা মুনাফা সিটি ব্যাংকের, প্রবৃদ্ধি ২০ শতাংশ
    ব্যাংক

    নয় মাসে ৮৬৭ কোটি টাকা মুনাফা সিটি ব্যাংকের, প্রবৃদ্ধি ২০ শতাংশ

    নিউজ ডেস্কঅক্টোবর 31, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সিটি ব্যাংক চলতি বছরের প্রথম নয় মাসে ৮৬৭ কোটি টাকা মুনাফা করেছে। গত বছরের একই সময়ে ব্যাংকটির মুনাফা ছিল ৭২২ কোটি টাকা। এক বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে ১৪৫ কোটি টাকা, অর্থাৎ ২০ শতাংশের বেশি। গত বছর পুরো সময়ে ব্যাংকটি মুনাফা করেছিল ১ হাজার ৩২৪ কোটি টাকা।

    গতকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন প্রান্তিকের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। সেখান থেকেই মুনাফার এই তথ্য জানা গেছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান হিসেবে আগামী রোববার দুই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে এই তথ্য প্রকাশ করবে ব্যাংকটি।

    আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এই মুনাফার পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছে সরকারি ট্রেজারি বিল ও বন্ড থেকে আয়। চলতি বছরের প্রথম নয় মাসে এ খাত থেকে ব্যাংকটির আয় হয়েছে ৩ হাজার ২ কোটি টাকা। গত বছরের একই সময়ে এই আয় ছিল ২ হাজার ৭৭৫ কোটি টাকা। অর্থাৎ এক বছরে আয় বেড়েছে ২২৭ কোটি টাকা বা ৮ শতাংশের বেশি।

    সরকারি বিল ও বন্ড থেকে আয় বাড়ার পাশাপাশি ব্যাংকটির প্রকৃত সুদ আয়ও বেড়েছে। চলতি বছরের প্রথম নয় মাসে প্রকৃত সুদ আয় দাঁড়িয়েছে ৩২৪ কোটি টাকা। গত বছরের একই সময়ে তা ছিল ১৬৯ কোটি টাকা। এক বছরের ব্যবধানে এই আয় প্রায় দ্বিগুণ হয়েছে।

    প্রকৃত সুদ আয় বাড়ার মূল কারণ ঋণের সুদ থেকে আয় বৃদ্ধি। জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ে ঋণের সুদ বাবদ ব্যাংকটি আয় করেছে ৪ হাজার ২৫৫ কোটি টাকা। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৪ হাজার ২৬ কোটি টাকা। অর্থাৎ আয় বেড়েছে ২২৯ কোটি টাকা।

    ঋণের সুদ থেকে আয় যতটা বেড়েছে, আমানতের সুদ বাবদ খরচ বেড়েছে তার চেয়ে অনেক কম। চলতি বছরের প্রথম নয় মাসে আমানতকারীদের সুদ হিসেবে ব্যাংকটি পরিশোধ করেছে ৩ হাজার ৯৩১ কোটি টাকা। গত বছরের একই সময়ে এই ব্যয় ছিল ৩ হাজার ৮৫৭ কোটি টাকা। ব্যয় বেড়েছে মাত্র ৭৪ কোটি টাকা। আয় বেশি বাড়ায় এবং ব্যয় কম বাড়ায় মুনাফা বেড়েছে।

    একই সময়ে ব্যাংকটির মূলধন ও সম্পদ কাঠামোও উল্লেখযোগ্যভাবে বড় হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে সিটি ব্যাংকের সমন্বিত মোট সম্পদ ছিল ৮৪ হাজার ৭২০ কোটি টাকা। ২০২৬ সালের সেপ্টেম্বর শেষে তা বেড়ে হয়েছে ১ লাখ ৪ হাজার ৮ কোটি টাকা।

    গত ডিসেম্বরে ব্যাংকটির মোট আমানত ছিল ৬৩ হাজার ১৭০ কোটি টাকা। চলতি বছরের সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ হাজার ৪০৪ কোটি টাকা।

    ঋণের পরিমাণও বেড়েছে। গত ডিসেম্বর শেষে মোট ঋণ ও অগ্রিমের পরিমাণ ছিল ৫০ হাজার ৬১৬ কোটি টাকা। সেপ্টেম্বরে তা বেড়ে হয়েছে ৫৪ হাজার ৫৮৫ কোটি টাকা। শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্যও বেড়েছে। ২০২৫ সালের ডিসেম্বর শেষে এটি ছিল ৩৫ টাকা ৩৭ পয়সা। চলতি বছরের সেপ্টেম্বর শেষে তা বেড়ে হয়েছে ৪১ টাকা ৫১ পয়সা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    দেশের প্রথম অরেঞ্জ বন্ড থেকে ১৫৮ কোটি টাকা সংগ্রহ করল সাজিদা ফাউন্ডেশন

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    প্রতি ১০০ টাকায় ৩৪ টাকাই খেলাপি: ব্যাংক খাতের রক্তক্ষরণ থামাবে কে?

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ব্যাংকে সরকারি ছুটি বাড়ল ৩ দিন, ২০২৭ সালে বন্ধ থাকবে কত দিন?

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.