Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ২০০ কোটি ডলারের সার্বভৌম তহবিল গঠনের প্রস্তাব নিয়ে কোরিয়ার দুয়ারে বাংলাদেশ
    ব্যাংক

    ২০০ কোটি ডলারের সার্বভৌম তহবিল গঠনের প্রস্তাব নিয়ে কোরিয়ার দুয়ারে বাংলাদেশ

    নিউজ ডেস্কনভেম্বর 5, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি ও ডিজিটাল অবকাঠামোর মতো বাণিজ্যিকভাবে লাভজনক খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ টানতে দক্ষিণ কোরিয়ায় জোরালো আলোচনা চালাচ্ছে বাংলাদেশ। সফররত প্রতিনিধি দল কোরিয়া ইনভেস্টমেন্ট করপোরেশনের (কেআইসি) সঙ্গে বৈঠকে ১০০ থেকে ২০০ কোটি ডলারের একটি সার্বভৌম তহবিলকে বিনিয়োগের সম্ভাব্য মাধ্যম হিসেবে প্রস্তাব করেছে।

    অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলটি এখন দক্ষিণ কোরিয়া সফর করছে। গত মঙ্গলবার সিউলে তারা কোরিয়ার সরকারি প্রতিষ্ঠান, আর্থিক সংস্থা, শীর্ষস্থানীয় কোম্পানি ও প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে। গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বৈঠকের তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈঠকে প্রধান আলোচ্য বিষয় ছিল কোরিয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পুঁজি কীভাবে বাংলাদেশের বিভিন্ন খাতে আনা যায়। কেআইসির ইকুইটি বিনিয়োগের সঙ্গে কোরিয়া এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের (কেএক্সিম) অর্থায়ন যুক্ত করার সম্ভাবনাও খতিয়ে দেখা হয়। কোরীয় ফান্ড ম্যানেজারদের মাধ্যমে এ ধরনের বিনিয়োগ আনার বিষয়টিও আলোচনায় ওঠে।

    সার্বভৌম সম্পদ তহবিল হলো সরকারের মালিকানাধীন একটি বিশেষ বিনিয়োগ তহবিল। দেশের আর্থিক সম্পদ থেকে দীর্ঘমেয়াদে মুনাফা অর্জন, অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ তহবিলের অর্থ দেশ-বিদেশের নানা খাতে বিনিয়োগ করা হয়। বাংলাদেশ ২০১৭ সালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহার করে এমন তহবিল গঠনের পরিকল্পনা নিয়েছিল। তবে পরে সেই উদ্যোগ বাতিল করা হয়।

    কেএক্সিমের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা হোয়াং কিয়নের সঙ্গে বৈঠকে ২০২৩ থেকে ২০২৭ মেয়াদের ৩০০ কোটি ডলারের অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিলের (ইডিসিএফ) ফ্রেমওয়ার্ক চুক্তি পর্যালোচনা করেছে দুই পক্ষ। এই কাঠামোর আওতায় কয়েকটি অগ্রাধিকার প্রকল্প নিয়েও কথা হয়। এর মধ্যে আছে ঢাকা এমআরটি লাইন-৫-এর দক্ষিণ রুট, মতলব উত্তর-গজারিয়া সেতু এবং ২৬০টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ সংগ্রহ।

    ইডিসিএফের অবশিষ্ট অর্থ ব্যবহারে বাংলাদেশ একটি সুস্পষ্ট রূপরেখা প্রস্তাব করেছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল রূপান্তর, স্মার্ট অবকাঠামো ও সরবরাহব্যবস্থার মতো নতুন খাতেও অর্থায়নের কথা তুলে ধরা হয়েছে। কেএক্সিম জানিয়েছে, অগ্রাধিকার প্রকল্পগুলো পর্যালোচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট কোরীয় কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে প্রস্তাবগুলো বিবেচনা করা হবে।

    কোরিয়ার অর্থ ও অর্থনীতি মন্ত্রণালয়ের দ্বিতীয় ভাইস মিনিস্টার চ্যাং হুহর সঙ্গে বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত ও কৌশলগত পর্যায়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ বাণিজ্য, বিনিয়োগ, উন্নত উৎপাদন, জ্বালানি, জাহাজ নির্মাণ ও ডিজিটাল প্রযুক্তিতে সহযোগিতার সম্ভাবনা তুলে ধরে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় ইন্টিগ্রেটেড গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইজিএনডি) উদ্যোগের মাস্টারপ্ল্যান তৈরিতে কোরিয়ার কারিগরি সহায়তার বিষয়টিও স্বাগত জানানো হয়। এ উদ্যোগের অর্থায়ন ও বাস্তবায়নে আরও বিস্তৃত অংশগ্রহণের আহ্বান জানায় বাংলাদেশ।

    কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও সহযোগিতার আলোচনা হয়েছে। এলজি এআই রিসার্চের সঙ্গে বৈঠকে বাংলাদেশের ভাষা ও সংস্কৃতির উপযোগী লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) তৈরির সম্ভাবনা নিয়ে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা। শিক্ষা, স্বাস্থ্য, উৎপাদন ও সরকারি সেবায় এআই ব্যবহারের বিষয়টিও আলোচনায় আসে। পাশাপাশি বাংলাদেশকে আঞ্চলিক এআই ও ডেটা সেন্টার হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরা হয়।

    বেসরকারি খাতের বিনিয়োগ আকর্ষণেও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছে প্রতিনিধি দল। স্যামসাং সিঅ্যান্ডটির সঙ্গে অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, নগর উন্নয়ন, পর্যটন ও সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) প্রকল্প নিয়ে আলোচনা হয়। ছাদে স্থাপনযোগ্য (রুফটপ) ও বড় পরিসরের সৌরবিদ্যুৎ প্রকল্পের সম্ভাবনাও খতিয়ে দেখা হয়েছে। প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

    এসব আলোচনায় সরকারের কৌশল স্পষ্ট হচ্ছে। একদিকে উন্নয়ন সহযোগিতা তহবিল থেকে চলমান ও অগ্রাধিকার প্রকল্পের অর্থ নিশ্চিত করা, অন্যদিকে সার্বভৌম তহবিলের মাধ্যমে বিদেশি প্রাতিষ্ঠানিক পুঁজি আনার নতুন পথ খোঁজা। তবে এখন পর্যন্ত সবই প্রস্তাব ও সম্ভাবনা যাচাইয়ের পর্যায়ে রয়েছে। তহবিলের কাঠামো, মালিকানা ও অর্থের উৎস নিয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। ২০১৭ সালের পরিকল্পনা বাতিল হওয়ার অভিজ্ঞতা থাকায় এবার এ উদ্যোগ কতটা বাস্তব রূপ পায়, সেদিকে নজর থাকবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    উন্নয়নের নামে নেওয়া ঋণ, ভবিষ্যৎ প্রজন্মের কাঁধে কতটা বোঝা

    নভেম্বর 23, 2026
    অর্থনীতি

    গ্রামীণ পর্যটন বিকাশে ৪৬ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

    নভেম্বর 23, 2026
    বিশ্লেষণ

    সোনার দাম বাড়ে-কমে কেন, দেশের বাজারে কীভাবে নির্ধারিত হয়?

    নভেম্বর 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.