Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইউনিয়ন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক সাইফুল আলম পলাতক
    ব্যাংক

    ইউনিয়ন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক সাইফুল আলম পলাতক

    মনিরুজ্জামানঅক্টোবর 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইউনিয়ন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির সদস্য মো. সাইফুল আলম পলাতক রয়েছেন। গত বৃহস্পতিবার ব্যাংকের পরিচালনা পর্ষদের জরুরি বোর্ড সভায় তিনি অনুপস্থিত ছিলেন। ওইদিন তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

    ব্যাংক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের পাশাপাশি অডিট কমিটিরও সভা ছিল। দুটি সভাতেই সাইফুল আলমের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি। এ ছাড়া তিনি কোনো ছুটিও নেননি।

    ইউনিয়ন ব্যাংকের কর্মকর্তারা জানান, বোর্ড সভায় না আসা এবং মোবাইল ফোন বন্ধ থাকায় তার পরিবারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়। প্রথমে পরিবার জানায়, সকালে ব্যায়াম করতে বেরিয়েছেন তিনি, কিন্তু এরপর আর বাসায় ফেরেননি। পরে ব্যাংক কর্তৃপক্ষ আবার যোগাযোগ করলে তার স্ত্রী জানান, সাইফুল আলম নাকি এক আত্মীয়ের বাসায় বেড়াতে গেছেন, তাই থানায় জিডি করার দরকার নেই। তবে জরুরি বোর্ড সভা রেখে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ বেড়াতে যাওয়া নিয়ে ব্যাংকের ভেতরে নানা আলোচনা শুরু হয়েছে। কর্মকর্তারা বিষয়টিকে ইতিবাচকভাবে নিচ্ছেন না।

    এদিকে জানা গেছে, সাইফুল আলম জনতা ব্যাংকে চাকরির সময় ঋণ ও এলসি পেমেন্ট–সংক্রান্ত কিছু দুর্নীতির অভিযোগের মুখে ছিলেন। এসব অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি মামলা চলছে। ধারণা করা হচ্ছে, আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতেই তিনি আত্মগোপনে গেছেন।

    ঘটনাটি জানাজানি হওয়ার পর ইউনিয়ন ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, দুর্নীতির দায়ে অভিযুক্ত একজন ব্যক্তি কীভাবে একটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হতে পারেন। তারা বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে আনার দাবি জানিয়েছেন।

    এর আগে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ ব্যাংক দেশের ১২টি বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে। এসব ব্যাংক হলো—এনআরবি কমার্শিয়াল, এনআরবি, মেঘনা, ইউনাইটেড কমার্শিয়াল, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী, আইএফআইসি, ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড, এক্সিম ও ন্যাশনাল ব্যাংক।

    এরপর ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মু. ফরীদ উদ্দীন আহমদ। পাশাপাশি নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক ডিএমডি মো. সাইফুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের অধ্যাপক ড. শহিদুল ইসলাম জাহীদ এবং পেশাদার হিসাববিদ শেখ জাহিদুল ইসলাম। মো. সাইফুল আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ব্যাংক ঋণে সরকারের চাপ, বেসরকারি খাতে ঋণপ্রাপ্তিতে সংকটের শঙ্কা

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    ঢাকা ব্যাংকের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    আইন সংশোধনে লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক

    এপ্রিল 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.