Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্র্যাক ব্যাংকের দেড় হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম
    ব্যাংক

    ব্র্যাক ব্যাংকের দেড় হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম

    মনিরুজ্জামানঅক্টোবর 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি বছরের প্রথম ৯ মাসেই দেড় হাজার কোটি টাকার মুনাফার ক্লাবে নাম লিখিয়েছে বেসরকারি ব্র্যাক ব্যাংক। জানুয়ারি থেকে সেপ্টেম্বর—এই সময়টায় ব্যাংকটির সম্মিলিত মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৫৩৬ কোটি টাকায়। ২০২৪ সালে পুরো বছরে ব্যাংকটির মুনাফা ছিল ১ হাজার ৪৩২ কোটি টাকা অর্থাৎ চলতি বছরের ৯ মাসেই ব্যাংকটি আগের বছরের পুরো মুনাফাকে ছাড়িয়ে গেছে।

    ব্র্যাক ব্যাংকের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। গত বৃহস্পতিবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় প্রতিবেদনটি অনুমোদন করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ের মধ্যে ব্যাংকের মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৫২৪ কোটি টাকা বা ৫২ শতাংশ। গত বছরের একই সময়ে মুনাফা ছিল ১ হাজার ১১ কোটি টাকা।

    ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইতিহাসে এই প্রথম বছরের ৯ মাসেই ব্র্যাক ব্যাংকের মুনাফা দেড় হাজার কোটি টাকার মাইলফলক ছাড়িয়েছে। দেশীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে এটি সর্বোচ্চ মুনাফার রেকর্ড। গত বছরও দেশীয় ব্যাংকগুলোর মধ্যে সর্বাধিক মুনাফা করেছিল ব্র্যাক ব্যাংক।

    ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘প্রথম ৯ মাসেই আমাদের মুনাফা দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছে, যা দেশীয় ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ। মানুষের আস্থা, পণ্য ও সেবায় নতুন উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক ব্যবসার কারণে আমরা এই সাফল্য পেয়েছি। অনেক ব্যাংক যখন দুরবস্থায়, তখন ব্র্যাক ব্যাংকের প্রতি মানুষের আস্থা বেড়েছে। এর ফলে আমানতে ভালো প্রবৃদ্ধি এসেছে, যা মুনাফায়ও প্রভাব ফেলেছে।’

    প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে ব্যাংকটি ঋণ থেকে সুদ আয় করেছে ৫ হাজার ৬৯৩ কোটি টাকা। এর বিপরীতে আমানতের সুদ বাবদ ব্যয় হয়েছে ৪ হাজার ৫২৭ কোটি টাকা। গত বছরের একই সময়ে ঋণের সুদ আয় ছিল ৪ হাজার ১৮০ কোটি টাকা এবং আমানতের সুদ ব্যয় ছিল ২ হাজার ৯২২ কোটি টাকা। ফলে এক বছরে ঋণের সুদ আয় বেড়েছে ১ হাজার ৫১৩ কোটি টাকা, আর আমানতের সুদ ব্যয় বেড়েছে ১ হাজার ৬০৫ কোটি টাকা। সুদ ব্যয় বাড়লেও ব্যাংকের মুনাফায় প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।

    এ ছাড়াও বিনিয়োগ আয় ব্যাংকের মুনাফা বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। চলতি বছরের প্রথম ৯ মাসে বিনিয়োগ খাত থেকে ব্যাংকটির আয় হয়েছে ৩ হাজার ৩৯৪ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ১ হাজার ৯৬৫ কোটি টাকা। অর্থাৎ এক বছরে বিনিয়োগ আয় বেড়েছে ১ হাজার ৪২৯ কোটি টাকা। বিনিয়োগ আয়ের বিপরীতে খরচ তুলনামূলক কম হওয়ায় মুনাফায়ও তার ইতিবাচক প্রভাব পড়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ব্যাংক ঋণে সরকারের চাপ, বেসরকারি খাতে ঋণপ্রাপ্তিতে সংকটের শঙ্কা

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    ঢাকা ব্যাংকের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    আইন সংশোধনে লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক

    এপ্রিল 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.