Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সিটি ব্যাংক দেশে প্রথমবার উদযাপন করছে অ্যামেক্স মেম্বার উইক
    ব্যাংক

    সিটি ব্যাংক দেশে প্রথমবার উদযাপন করছে অ্যামেক্স মেম্বার উইক

    মনিরুজ্জামানঅক্টোবর 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশে প্রথমবারের মতো ‘অ্যামেক্স মেম্বার উইক’ উদযাপন করতে যাচ্ছে সিটি ব্যাংক। বিশেষ এই আয়োজন চলবে ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত।

    আমেরিকান এক্সপ্রেসের সঙ্গে সিটি ব্যাংকের দীর্ঘ ও সফল অংশীদারিত্বের ধারাবাহিকতায় সপ্তাহব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে। পুরো সপ্তাহজুড়ে থাকবে বিশেষ সুবিধা, আকর্ষণীয় অফার ও এক্সক্লুসিভ প্রমোশন—যা শুধুমাত্র আমেরিকান এক্সপ্রেস কার্ডধারীদের জন্য। এই উদ্যোগের মাধ্যমে সিটি ব্যাংক দেশের অ্যামেক্স কার্ডধারীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চায়। পাশাপাশি তাদের দৈনন্দিন খরচের অভিজ্ঞতাকে আরও আনন্দময় ও ফলপ্রসূ করতে চায় ব্যাংকটি। সপ্তাহজুড়ে শপিং, খাওয়াদাওয়া ও বিনোদনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিটি পেমেন্টেই থাকছে অতিরিক্ত সুবিধা।

    ‘অ্যামেক্স মেম্বার উইক’-এর অংশ হিসেবে সিটি ব্যাংকের সব আমেরিকান এক্সপ্রেস কনজিউমার ক্রেডিট কার্ডধারীরা দেশজুড়ে নির্দিষ্ট মার্চেন্ট ক্যাটাগরিতে ২০ শতাংশ ক্যাশব্যাক পাবেন (শর্ত প্রযোজ্য)। এসব ক্যাটাগরির মধ্যে রয়েছে শপিং, ডাইনিং, ইলেকট্রনিকস, এন্টারটেইনমেন্ট, জুয়েলারি, বিউটি স্যালন ও ফার্নিচার। অফারটি দেশের সব প্রধান শহরে কার্যকর থাকবে, যাতে কার্ডধারীরা যেখানেই কেনাকাটা করুন, সেখানে পান বেশি সুবিধা—যেখানেই অ্যামেক্স, সেখানেই বেশি।

    এছাড়া, অ্যামেক্স কার্ড ব্যবহারকারীদের জন্য থাকছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সুবিধা। যারা অ্যামেক্স কার্ডের মাধ্যমে এমএফএস ওয়ালেটে অর্থ যোগ করবেন, তারা বোনাস মেম্বারশিপ রিওয়ার্ড পয়েন্ট ও বিশেষ ক্যাশব্যাক সুবিধা পাবেন। সিটি ব্যাংক এই উদ্যোগের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ ও কার্যকর করতে চায়।

    মার্চেন্ট পার্টনারদের জন্যও থাকছে বিশেষ প্রণোদনা। ‘মার্চেন্ট ইনসেনটিভ প্রোগ্রাম’-এর আওতায় মোটরবাইক, ইলেকট্রনিকস ও মোবাইল ফোন ক্যাটাগরির সেরা পারফর্মিং মার্চেন্টদের স্বীকৃতি ও পুরস্কৃত করবে ব্যাংক। এর মাধ্যমে ব্যাংক মার্চেন্টদের উৎসাহিত করতে এবং কার্ডধারীদের জন্য আরও উন্নত অভিজ্ঞতা দিতে চায়। ‘অ্যামেক্স মেম্বার উইক’ সিটি ব্যাংকের সেই অঙ্গীকারেরই অংশ, যেখানে তারা দেশের কার্ড ব্যবসায় নেতৃত্ব ধরে রেখে গ্রাহকদের জন্য বিশ্বমানের পেমেন্ট সলিউশন ও অতুলনীয় সুবিধা দিতে কাজ করছে।

    উল্লেখ্য, সিটি ব্যাংক বাংলাদেশে আমেরিকান এক্সপ্রেস ব্র্যান্ডের একমাত্র লাইসেন্সধারী প্রতিষ্ঠান। ব্যাংকটি বর্তমানে দেশের কার্ড ব্যবসায় শীর্ষ অবস্থানে রয়েছে এবং উদ্ভাবনের ধারাবাহিকতায় গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতা আরও উন্নত করছে। ‘অ্যামেক্স মেম্বার উইক’ সেই যাত্রারই এক নতুন অধ্যায়—যেখানে সিটি ব্যাংক তাদের মূল্যবান কার্ডধারীদের জন্য আনছে আনন্দ, সুবিধা ও পুরস্কারের অনন্য সমন্বয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    আইন সংশোধনে লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    কৃষিঋণ বিতরণ বেড়েছে ২৪%, খেলাপি ঋণেও বড় উল্লম্ফন

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    ৯ মাসেই ব্যাংক ঋণ এক লাখ কোটি টাকা ছাড়াল সরকারের

    এপ্রিল 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.