Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সরকারি ১০ ব্যাংকে ১৮৮০ জন নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক
    ব্যাংক

    সরকারি ১০ ব্যাংকে ১৮৮০ জন নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক

    মনিরুজ্জামানঅক্টোবর 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ ব্যাংক সরকারি মালিকানাধীন ১০টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের নিয়ন্ত্রণে পরিচালিত এই সমন্বিত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন পদে কর্মকর্তা ও অন্যান্য ক্যাটাগরিতে মোট ১৮৮০ জন যোগ্য প্রার্থী নিয়োগ পাবেন।

    বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। গত মঙ্গলবার এই বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। নিয়োগপ্রাপ্তদের মধ্যে সোনালী ব্যাংকে ২২৬টি, রূপালী ব্যাংকে ৩০টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ১৩৯টি, বেসিক ব্যাংকে ৫০টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১,২৮৯টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৪৮টি, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ২০টি, কর্মসংস্থান ব্যাংকে ৮টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৩৩টি, প্রবাসী কল্যাণ ব্যাংকে ২০টি এবং পল্লী সঞ্চয় ব্যাংকে ১৭টি পদে নিয়োগ দেওয়া হবে।

    যোগ্যতা হিসেবে প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে অন্তত একটি প্রথম বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

    বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের ১ জুলাই তারিখে। সাধারণ প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩০ বছর, আর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটায় সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের বেতন ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা পর্যন্ত হবে। এর সঙ্গে থাকবে সরকারি নিয়মে অন্যান্য ভাতা ও সুবিধা।

    আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে। প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট https://erecruitment.bb.org.bd -এ প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    আইন সংশোধনে লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    কৃষিঋণ বিতরণ বেড়েছে ২৪%, খেলাপি ঋণেও বড় উল্লম্ফন

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    ৯ মাসেই ব্যাংক ঋণ এক লাখ কোটি টাকা ছাড়াল সরকারের

    এপ্রিল 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.