Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » স্বল্প সুদে প্রান্তিক কৃষকদের ঋণ দিচ্ছে এনআরবিসি ব্যাংক
    ব্যাংক

    স্বল্প সুদে প্রান্তিক কৃষকদের ঋণ দিচ্ছে এনআরবিসি ব্যাংক

    মনিরুজ্জামানUpdated:নভেম্বর 1, 2025নভেম্বর 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভোলায় প্রান্তিক ও ভূমিহীন কৃষকসহ নিম্ন আয়ের ২১ জন গ্রাহকের হাতে প্রকাশ্যে ঋণ তুলে দিয়েছে এনআরবিসি ব্যাংক। গত বৃহস্পতিবার জেলার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় এসব ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন।

    এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মো. ফিরোজ আহমেদ, এনআরবিসি ব্যাংকের এসএমই ও কৃষি অর্থায়ন বিভাগের প্রধান শেখ আহসানুল হক, মাইক্রোক্রেডিট বিভাগের প্রধান মো. রমজান আলী ভুঁইয়া এবং বরিশাল-খুলনা জোনের প্রধান মো. আব্দুল হালিম। এছাড়া বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ২৪টি বাণিজ্যিক ব্যাংকের স্থানীয় শাখাকে সঙ্গে নিয়ে লিড ব্যাংক হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করে এনআরবিসি ব্যাংক।

    বাংলাদেশ ব্যাংকের ৭৫০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল থেকে এনআরবিসি ব্যাংক শুধু ভোলা জেলায়ই ১৩৭ জন গ্রাহককে ৩ কোটি ৯৫ লাখ টাকা ঋণ দিয়েছে। সারা দেশে ব্যাংকটি এখন পর্যন্ত মোট ১৫০ কোটি টাকা বিতরণ করেছে। এই কর্মসূচির আওতায় ১০, ৫০ ও ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, নিম্ন আয়ের পেশাজীবী ও স্কুল ব্যাংকিং গ্রাহকরা মাত্র ৭ শতাংশ সুদে ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারছেন।

    অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন বলেন, “প্রত্যেক নাগরিকের অন্তত একটি ব্যাংক হিসাব থাকা উচিত। ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের লক্ষ্য হলো প্রান্তিক মানুষকে স্বাবলম্বী করে তোলা, যাতে তারা নিজ উদ্যোগে কর্মসংস্থান গড়ে অর্থনীতিতে অবদান রাখতে পারেন।” তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলো মিলে এই আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচি এগিয়ে নিচ্ছে, যা প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।

    এনআরবিসি ব্যাংকের এমডি ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, “টেকসই উন্নয়নের জন্য পিছিয়ে থাকা মানুষদের আর্থিকভাবে এগিয়ে আনা জরুরি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছি। আমাদের শাখা ও উপশাখাগুলো এই কাজেই নিয়োজিত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    আইন সংশোধনে লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    কৃষিঋণ বিতরণ বেড়েছে ২৪%, খেলাপি ঋণেও বড় উল্লম্ফন

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    ৯ মাসেই ব্যাংক ঋণ এক লাখ কোটি টাকা ছাড়াল সরকারের

    এপ্রিল 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.