Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নয় মাসে সোশ্যাল ইসলামী ব্যাংকের লোকসান ১৭০৪ কোটি টাকা
    ব্যাংক

    নয় মাসে সোশ্যাল ইসলামী ব্যাংকের লোকসান ১৭০৪ কোটি টাকা

    হাসিব উজ জামাননভেম্বর 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৫ সালের প্রথম নয় মাসে রেকর্ড পরিমাণ ক্ষতির মুখে পড়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, ব্যাংকটি এই সময়ে ১,৭০৪ কোটি টাকারও বেশি নিট লোকসান করেছে— যা প্রতিষ্ঠানটির ২৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ।

    ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর কখনো এত বড় আর্থিক ধাক্কার মুখে পড়েনি ব্যাংকটি। তুলনামূলকভাবে ২০২৪ সালের একই সময়ে ব্যাংকটি ৫১ কোটি টাকার বেশি নিট মুনাফা করেছিল।

    আর্থিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি হিসাব বছরের নয় মাসে সোশ্যাল ইসলামী ব্যাংকের কর-পরবর্তী নিট লোকসান দাঁড়িয়েছে ৭০৪ কোটি ৪৮ লাখ টাকায়।
    প্রধান কারণ হিসেবে উঠে এসেছে অতিরিক্ত সুদ ব্যয় ও প্রভিশনিং গঠন।

    জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটিকে ২,৪৪৪ কোটি টাকা সুদ পরিশোধ করতে হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৩২ শতাংশ বেশি। এর মধ্যে ১,৫৫২ কোটি টাকা গেছে আমানতকারীদের সুদ মেটাতে এবং ৮৯১ কোটি টাকা ঋণের খরচ বাবদ।

    এ ছাড়া খেলাপির ঝুঁকিতে থাকা ঋণের বিপরীতে ৪০১ কোটি টাকার প্রভিশনিং গঠন করতে হয়েছে, যা সরাসরি লোকসান বাড়িয়েছে। ব্যাংকটির অন্যান্য আয় উৎস— যেমন শেয়ার, ব্রোকারেজ কমিশন ও ফি— থেকেও ৬৪৮ কোটি টাকার পরিচালন ক্ষতি দেখা গেছে।

    প্রথম ছয় মাসে ব্যাংকের লোকসান ছিল ৪৬৯ কোটি টাকা। কিন্তু শুধু জুলাই থেকে সেপ্টেম্বর— এই তিন মাসেই ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়ায় ১,২৩৫ কোটি টাকায়।
    আগের বছরের একই সময়ে এই ক্ষতি ছিল মাত্র ২৯ কোটি টাকার মতো।

    ব্যাংকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,

    “তহবিলের খরচ হঠাৎ বেড়ে যাওয়ায় আমরা কঠিন অবস্থায় আছি। আমানতের বিপরীতে উচ্চ সুদহার ও ঋণের উপর অতিরিক্ত ব্যয় এই লোকসানের মূল কারণ।”

    ২০২৪ হিসাব বছরে ব্যাংকটির নিট লোকসান হয়েছিল ১০১ কোটি ৭০ লাখ টাকা, যার ফলে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে পারেনি প্রতিষ্ঠানটি।

    চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের পুঞ্জীভূত লোকসান বা ধরে রাখা ঘাটতি দাঁড়িয়েছে ঋণাত্মক ১,৮০৯ কোটি টাকায়।

    ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত সোশ্যাল ইসলামী ব্যাংক বর্তমানে দেশে ১৮০টি শাখা, ২৩৬টি উপশাখা এবং ৩৭৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট পরিচালনা করছে।
    ২০১৭ সালে এটি এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে যায়, যা পরবর্তীতে নানা বিতর্কে জড়ায়।

    গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংক পুরনো বোর্ড ভেঙে নতুন পাঁচ সদস্যের একটি প্রশাসক বোর্ড নিয়োগ দেয়।
    নিরীক্ষিত প্রতিবেদনে দেখা যায়, ২০২৩ সালের শেষে ব্যাংকটির প্রভিশন ঘাটতি ছিল ২০,৯৯৪ কোটি টাকা— যা দেশের ব্যাংকিং খাতের অন্যতম সর্বোচ্চ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    আইন সংশোধনে লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    কৃষিঋণ বিতরণ বেড়েছে ২৪%, খেলাপি ঋণেও বড় উল্লম্ফন

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    ৯ মাসেই ব্যাংক ঋণ এক লাখ কোটি টাকা ছাড়াল সরকারের

    এপ্রিল 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.