Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ঋণখেলাপিদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে তথ্য হালনাগাদ বাধ্যতামূলক
    ব্যাংক

    ঋণখেলাপিদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে তথ্য হালনাগাদ বাধ্যতামূলক

    মনিরুজ্জামাননভেম্বর 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে প্রার্থীদের ঋণ-সংক্রান্ত তথ্য নির্ভুল করতে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে তথ্য হালনাগাদ করার নির্দেশ দিয়েছে।

    কেন্দ্রীয় ব্যাংক গত ২৯ অক্টোবর সিআইবি কর্মকর্তাদের নিয়ে বিশেষ বৈঠক করেছে। বৈঠকে অবিলম্বে ঋণের তথ্য হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হয়। এক বেসরকারি ব্যাংকের সিআইবি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক সরকারের পক্ষ থেকে জানিয়েছে, আগামী নির্বাচনে কোনো ঋণখেলাপিকে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হবে না।

    দীর্ঘদিন খেলাপি থাকা প্রার্থীরা যারা নির্বাচন সামনে রেখে ঋণ পুনঃতফসিল করবেন, তাদের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক পুনঃতফসিলের সব নিয়মকানুন কঠোরভাবে মানার নির্দেশ দিয়েছে। কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। ব্যাংকগুলোকে কোনো তথ্য গোপন না করারও নির্দেশ দেওয়া হয়েছে।

    ঋণগ্রহীতা যদি আদালত থেকে স্থগিতাদেশ পান তবুও তাদের প্রকৃত ঋণের তথ্য বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের সূত্রে জানা গেছে, যেসব প্রতিষ্ঠান এখনও খেলাপি ঋণ সম্পর্কিত তথ্য সিআইবিতে রিপোর্ট করেনি, সেগুলো দ্রুত রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংকগুলোকে প্রতি মাসের শেষ তারিখের হিসাব অনুযায়ী নতুন ও চলমান ঋণের মাসিক তথ্য হালনাগাদ করতে বলা হয়েছে।

    নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের ঋণের তথ্যও হালনাগাদ করতে হবে। এতে চলমান ও পরিশোধিত ঋণের হিসাব, সঠিক ঋণস্থিতি, শ্রেণিবিন্যাস, মেয়াদোত্তীর্ণের তারিখ, ওভারডিউ পরিমাণ, খেলাপি কিস্তি সংখ্যা ও পরিমাণ, কিস্তি জমা বা আদায়ের সংখ্যা ও পরিমাণ অন্তর্ভুক্ত থাকতে হবে।

    বাংলাদেশ ব্যাংক চাইছে, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ঋণখেলাপি-সংক্রান্ত তথ্য যাচাই-বাছাইয়ের জন্য প্রত্যেক ব্যাংকের প্রত্যেক শাখায় ডেডিকেটেড কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর সরবরাহ করতে। নির্বাচনী বিধি অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার সাত দিন আগে কোনো প্রার্থীর ব্যাংক ঋণ নিয়মিত না থাকলে তিনি নির্বাচনে অযোগ্য হবেন। এদিকে বিএনপি ইতিমধ্যে ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। জানা গেছে, এই তালিকায় অন্তত চারজন প্রার্থী ঋণখেলাপি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ২৪ জুলাই বলেছেন, আদালতের স্থগিতাদেশ থাকলেও গ্রাহককে ব্যাংক খেলাপি হিসেবে দেখাবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    নিট মুনাফা না হলেও বোনাস, ব্যাংক খাতে নতুন নির্দেশনা

    এপ্রিল 28, 2026
    ব্যাংক

    ঢাকা ব্যাংকের নতুন ডিএমডি এস এম আবদুল্লাহ হিল কাফি

    এপ্রিল 28, 2026
    ব্যাংক

    এনসিসি ব্যাংকের  রেকর্ড মুনাফা ৪৭৬ কোটি টাকা

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.