Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিশ্চিত করা জরুরি
    ব্যাংক

    বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিশ্চিত করা জরুরি

    মনিরুজ্জামাননভেম্বর 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    একীভূতকরণের প্রক্রিয়ায় পাঁচ ইসলামী ব্যাংকের সাধারণ শেয়ারধারীদের শেয়ার শূন্য করার পর তারা কি ক্ষতিপূরণ পাবেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় কেউই এই বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি।

    আরও হতাশাজনক, দায়িত্বশীলরা একে অপরের সঙ্গে মিল না রেখে ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের পরামর্শে লেনদেন স্থগিত করার সময় পাঁচ ব্যাংকের শেয়ার যা ১০ টাকা মূল্যে অভিহিত, তা ১.৫ টাকা থেকে সর্বোচ্চ ৩ টাকায় ক্রয়-বিক্রয় হয়েছিল। অথচ সাধারণ বিনিয়োগকারীরা এই শেয়ারগুলিতে অনেক বেশি মূল্যে বিনিয়োগ করেছিলেন। ক্রমাগত দরপতনের কারণে শেয়ারগুলির দাম কমে যায়। ফলে বিনিয়োগকারীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।

    বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, শেয়ার শূন্য করা হলেও সাধারণ শেয়ারধারীরা বিনিয়োগের অর্থ ফেরত পাওয়ার অধিকার রাখেন, যদিও তারা মুনাফা পাননি। প্রসঙ্গত, আগের শাসনামলে এই ব্যাংকগুলো ব্যাপকভাবে লুট হয়ে গেছে। সেই সময় নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের দায় এড়িয়ে যাওয়া সম্ভব নয়। এ ঘটনায় সরকারেরও যোগসাজশ ছিল ‘ওপেন সিক্রেট’। পাঁচ ব্যাংকের বেশিরভাগ গত সরকারের সময়ে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। অপরদিকে এক্সিম ব্যাংক ছিল নাসা গ্রুপের চেয়ারম্যান ও ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে।

    বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে এই ব্যাংকগুলোকে ‘অকার্যকর’ ঘোষণা করেছে। পর্ষদ ভেঙে দিয়েছে, এমডিদের অপসারণ করেছে এবং প্রশাসক নিয়োগ করেছে। আমরা মনে করি, বিনিয়োগকারীরা যখন সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের শেয়ার শূন্য করার পদক্ষেপকে বেআইনি ও বৈষম্যমূলক বলছেন, তা অযৌক্তিক নয়। এই ক্ষেত্রে তারা যে কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের দুর্বলতা তুলে ধরেছেন, তা অস্বীকার করার সুযোগ নেই। বিনিয়োগকারীরা শুধু তাদের অর্থের সুরক্ষা নয়, একই সঙ্গে মুনাফার আশায় ব্যাংকে আমানত রাখেন। ব্যাংক ও তার নিয়ন্ত্রক সংস্থার জন্য আমানতকারীদের সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত করা জরুরি।

    চলতি মাসের শুরুতে সমস্যাগ্রস্ত ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, এক্সিম, গ্লোবাল ও ইউনিয়ন ব্যাংক একীভূত হওয়ার সময় বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, শেয়ারধারীদের ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু বুধবার প্রকাশিত সমকালের প্রতিবেদনে দেখা গেছে, এই বিষয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। মঙ্গলবার সাংবাদিকরা সচিবালয়ে গেলে পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ বিষয়ে জানতে চেয়েছিলেন। তখন অর্থ উপদেষ্টা পরামর্শ দিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের নিকট প্রশ্ন করতে। যদিও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের কিছু করণীয় নেই। পরে অর্থ উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, বিষয়টি দেখা হবে।

    আমরা মনে করি, এই ক্ষেত্রে প্রধান দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। কেবল একীভূতকরণের পর নয়, সর্বদা ব্যাংকের অবস্থার তদারকি কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব। কোনো ব্যাংকের খারাপ প্রবণতা দেখা দিলে সময়মতো যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি। আমরা বিশ্বাস করি, কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ ও অন্যান্য ব্যাংকের সহযোগিতায় ব্যাংক খাতের সংকট মোকাবিলা করা সম্ভব।

    তবে পাঁচ ব্যাংকের শেয়ারধারীদের ক্ষতিপূরণের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখার প্রয়োজন। অনেক শেয়ারধারী ক্ষুদ্র বিনিয়োগকারী। আমানতকারীদের সম্পূর্ণ সুরক্ষার পাশাপাশি ক্ষুদ্র বিনিয়োগকারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একীভূতকরণের আগে তাদের স্বার্থ সর্বাগ্রে রাখা উচিত ছিল। অর্থ উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, তাই বিলম্ব না করে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আলোচনা করে দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। সূত্র: সমকাল

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    নিট মুনাফা না হলেও বোনাস, ব্যাংক খাতে নতুন নির্দেশনা

    এপ্রিল 28, 2026
    ব্যাংক

    ঢাকা ব্যাংকের নতুন ডিএমডি এস এম আবদুল্লাহ হিল কাফি

    এপ্রিল 28, 2026
    ব্যাংক

    এনসিসি ব্যাংকের  রেকর্ড মুনাফা ৪৭৬ কোটি টাকা

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.