Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বছরের সেরা সিইও নির্বাচিত হলেন সিটি ব্যাংকের মাসরুর আরেফিন
    ব্যাংক

    বছরের সেরা সিইও নির্বাচিত হলেন সিটি ব্যাংকের মাসরুর আরেফিন

    মনিরুজ্জামাননভেম্বর 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সিটি ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাসরুর আরেফিন বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ডসের চতুর্থ আসরে আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ‘সিইও অব দ্য ইয়ার–২০২৫’ সম্মাননা পেয়েছেন। সিটি ব্যাংকে তার নেতৃত্বের ধারাবাহিক সাফল্য এবং দেশের আর্থিক খাতে তিন দশকেরও বেশি সময়ের অবদান এই পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি পেল।

    এর আগে এই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিলেন ইস্টার্ন ব্যাংকের সিইও আলী রেজা ইফতেখার, এমটিবিএলের সিইও সৈয়দ মাহবুবুর রহমান এবং বিকাশের সিইও কামাল কাদির।

    মাসরুর আরেফিনের নেতৃত্বে গত ছয় বছরে সিটি ব্যাংক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ২০১৮ সালে ব্যাংকের অপারেটিং প্রফিট ছিল ৬৯৯ কোটি টাকা। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ২,৩৫১ কোটি টাকায়। একই সময়ে নেট প্রফিট ২০২ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে হয় ১,০৮৫ কোটি টাকা। রিটার্ন অন ইক্যুইটি ৮.২ শতাংশ থেকে উন্নীত হয়ে হয় ২৬.১ শতাংশ। ব্যাংকের মোট মূলধনও দ্বিগুণের বেশি বৃদ্ধি পায়। ২০২৪ সালে কেন্দ্রীয় ব্যাংক সিটি ব্যাংককে দেশের শীর্ষ টেকসই ব্যাংক হিসেবে ঘোষণা করে।

    ডিজিটাল রূপান্তরেও মাসরুর আরেফিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সিটিটাচ প্ল্যাটফর্মকে আরও বিস্তৃত করা এবং ডিজিটাল ন্যানো লোনের মতো উদ্ভাবনী সেবা চালুর মাধ্যমে তিনি আর্থিক অন্তর্ভুক্তিকে আরও গতিশীল করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    নিট মুনাফা না হলেও বোনাস, ব্যাংক খাতে নতুন নির্দেশনা

    এপ্রিল 28, 2026
    ব্যাংক

    ঢাকা ব্যাংকের নতুন ডিএমডি এস এম আবদুল্লাহ হিল কাফি

    এপ্রিল 28, 2026
    ব্যাংক

    এনসিসি ব্যাংকের  রেকর্ড মুনাফা ৪৭৬ কোটি টাকা

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.