Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম এখনও ব্যর্থ: গভর্নর
    ব্যাংক

    ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম এখনও ব্যর্থ: গভর্নর

    মনিরুজ্জামাননভেম্বর 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ ব্যাংকের ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম সফলভাবে প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, “সিস্টেম চালু হলেও বেশিরভাগ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এখনও এতে যুক্ত হয়নি। ফলে কার্যকারিতা সীমিত রয়েছে।”

    আজ সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘ইনস্ট্যান্ট পেমেন্ট ইন বাংলাদেশ: আনভেইলিং ইনক্লুশন অপারচুনিটিজ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এসব কথা বলেন। অনুষ্ঠানে গেটস ফাউন্ডেশন-সমর্থিত মোজোলুপের সঙ্গে বাংলাদেশ ব্যাংক নতুন আন্তঃলেনদেন প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার একটি ভার্চুয়াল চুক্তি সই করে। নতুন প্ল্যাটফর্মের নাম হবে ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইপিএস)’।

    গভর্নর আহসান এইচ মনসুর বলেন, “বর্তমান ইন্টারঅপারেবল সিস্টেম চালু হলেও তা সফল হয়নি। বহু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এখনও এতে অংশ নেনি। বড় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারীদের মধ্যে কেউ কেউ এখনো যুক্ত হয়নি। তাই ব্যবহার সীমিত। এজন্য আমরা আরও আধুনিক ও ব্যাপকতর একটি প্ল্যাটফর্মে যাচ্ছি।”

    তিনি জানান, ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে সব ব্যাংক, এমএফএস, এজেন্ট ব্যাংকিং, এনবিএফআই ও বিমা প্রতিষ্ঠান একত্রে পূর্ণাঙ্গ আন্তঃলেনদেন ব্যবস্থা চালু করবে। এর ফলে নগদ লেনদেনের প্রয়োজন ধীরে ধীরে কমে আসবে। গভর্নরের ভাষায়, “ক্যাশলেস অর্থনীতি আমাদের ভবিষ্যৎ। ডিজিটাইজেশনের মাধ্যমে লেনদেনে স্বচ্ছতা বাড়বে, দুর্নীতি কমবে এবং সরকারের রাজস্বও বৃদ্ধি পাবে। এজন্য সব প্রতিষ্ঠানকে একই চ্যানেলের আওতায় আনতে হবে। গেটস ফাউন্ডেশনের সহযোগিতায় নতুন প্ল্যাটফর্ম সেই লক্ষ্য পূরণ করবে।”

    বাংলাদেশ ব্যাংক জানায়, নতুন আইআইপিএস প্ল্যাটফর্ম চালু হলে সব ধরনের ডিজিটাল লেনদেন—ব্যাংক থেকে ব্যাংক, ব্যাংক থেকে এমএফএস, এমএফএস থেকে বিমা—একই প্রযুক্তি কাঠামোর আওতায় আসবে। সাধারণ গ্রাহক থেকে ব্যবসাপ্রতিষ্ঠান পর্যন্ত সবাই দ্রুত, নিরাপদ ও কম খরচে লেনদেন করতে পারবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    নিট মুনাফা না হলেও বোনাস, ব্যাংক খাতে নতুন নির্দেশনা

    এপ্রিল 28, 2026
    ব্যাংক

    ঢাকা ব্যাংকের নতুন ডিএমডি এস এম আবদুল্লাহ হিল কাফি

    এপ্রিল 28, 2026
    ব্যাংক

    এনসিসি ব্যাংকের  রেকর্ড মুনাফা ৪৭৬ কোটি টাকা

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.