Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অগ্রণী ব্যাংকের জব্দ লকারে হাসিনার ৮৩২ ভরি স্বর্ণ
    ব্যাংক

    অগ্রণী ব্যাংকের জব্দ লকারে হাসিনার ৮৩২ ভরি স্বর্ণ

    মনিরুজ্জামাননভেম্বর 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা দুইটি লকার খুলে ৮৩২.৫ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার দুটি খোলা হয়। এনবিআর ও আদালতসূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

    সূত্র জানিয়েছে, আদালতের অনুমতি নিয়ে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এবং দুদকের একটি যৌথ দল লকার দুটি খোলে। লকারগুলো আগেই সিআইসি জব্দ করেছিল। এর আগে ১৭ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার ৭৫৩ নম্বর লকার (চাবি নং ২০০) এবং ৭৫১ নম্বর লকার (চাবি নং ১৯৬) জব্দ করে সিআইসি। এর আগে গত ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকের মতিঝিল সেনা কল্যাণ ভবন শাখায় তার আরেকটি লকার (নম্বর ১২৮) জব্দ করা হয়।

    গত ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। একই রায়ে দুইজনের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয় এবং আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে নির্দেশনা দেওয়া হয়। এনবিআর জানায়, দণ্ডপ্রাপ্ত দুই আসামি পলাতক থাকায় তাদের সব সম্পত্তি ক্রোক ও বাজেয়াপ্তের অংশ হিসেবে জব্দ হওয়া লকারগুলো খোলা হচ্ছে।

    গত বছর ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে কর ফাঁকি ও দুর্নীতির তদন্তের নির্দেশ দেয়। সেই নির্দেশনার ধারাবাহিকতায় বিভিন্ন ব্যাংকে তার নামে থাকা লকারগুলো জব্দ করে সিআইসি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    নিট মুনাফা না হলেও বোনাস, ব্যাংক খাতে নতুন নির্দেশনা

    এপ্রিল 28, 2026
    ব্যাংক

    ঢাকা ব্যাংকের নতুন ডিএমডি এস এম আবদুল্লাহ হিল কাফি

    এপ্রিল 28, 2026
    ব্যাংক

    এনসিসি ব্যাংকের  রেকর্ড মুনাফা ৪৭৬ কোটি টাকা

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.