Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আইএফআইসি ব্যাংকের নতুন ডিএমডি শেখ আকতার
    ব্যাংক

    আইএফআইসি ব্যাংকের নতুন ডিএমডি শেখ আকতার

    মনিরুজ্জামাননভেম্বর 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আইএফআইসি ব্যাংক পিএলসিতে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শেখ আকতার উদ্দীন আহমেদ। তিনি গত ২৫ নভেম্বর এই দায়িত্বভার গ্রহণ করেন।

    জনাব আহমেদের ব্যাংকিং ক্যারিয়ার দুই দশকের বেশি সময় ধরে চলেছে। ১৯৯৮ সালে তিনি ন্যাশনাল ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। শুরু থেকেই তিনি জেনারেল ব্যাংকিং, ক্রেডিট ম্যানেজমেন্ট, বৈদেশিক মুদ্রা লেনদেন এবং ফরেন রেমিট্যান্স কার্যক্রমে দৃঢ় ভিত্তি গড়ে তোলেন।

    পরবর্তী সময়ে শাখা ও প্রধান কার্যালয়ে বিভিন্ন নেতৃত্বস্থানীয় দায়িত্বে কাজ করার সময় তিনি ধারাবাহিকভাবে অপারেশনাল উৎকর্ষতা এবং কৌশলগত দূরদর্শিতার পরিচয় দেন। দেশের বাইরে তিনি এক দশকের বেশি সময় চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি দেশের বিভিন্ন শাখায় ফরেন রেমিট্যান্স কার্যক্রম সফলভাবে পরিচালনা, শাখা সম্প্রসারণ এবং বৈশ্বিক অংশীদারিত্ব গড়ে তোলায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দেশে ফিরে তিনি ন্যাশনাল ব্যাংক পিএলসিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিভিশনের প্রধানের দায়িত্বের পাশাপাশি উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং চলতি দায়িত্বে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেছেন।

    জনাব আহমেদের পেশাগত দর্শন সততা, টীমওয়ার্ক এবং ধারাবাহিক উন্নয়নের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি বাস্তবমুখী সিদ্ধান্ত গ্রহণ, শক্তিশালী টীম গঠন এবং শৃঙ্খলাভিত্তিক কর্মকাণ্ডে সুপরিচিত। তার নেতৃত্ব এবং সাফল্যের অভিজ্ঞতা আইএফআইসি ব্যাংকের কৌশলগত প্রবৃদ্ধি, ঝুঁকি ব্যবস্থাপনা, পুনরুদ্ধার কার্যক্রম এবং সেবা উৎকর্ষতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    নিট মুনাফা না হলেও বোনাস, ব্যাংক খাতে নতুন নির্দেশনা

    এপ্রিল 28, 2026
    ব্যাংক

    ঢাকা ব্যাংকের নতুন ডিএমডি এস এম আবদুল্লাহ হিল কাফি

    এপ্রিল 28, 2026
    ব্যাংক

    এনসিসি ব্যাংকের  রেকর্ড মুনাফা ৪৭৬ কোটি টাকা

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.